Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৮, ০৮ অক্টোবর ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৮, ০৮ অক্টোবর ২০২৬
আরও খবর
মৎস্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ : প্রতিমন্ত্রী টুকু
ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা অর্জন করতে হবে : সালাউদ্দিন টুকু
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

দেশের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৮, ০৮ অক্টোবর ২০২৬
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
২৩:০৫, ০৮ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৮, ০৮ অক্টোবর ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ বৃহস্পতিবার খুলনার দৌলতপুরে খামার পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

দেশের প্রতিটি প্রান্তিক খামারিকে পর্যায়ক্রমে সরকারি ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে পোলট্রি ও হাঁস-মুরগির খামারগুলোর আধুনিকায়নের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ) দুপুরে খুলনার দৌলতপুরে অবস্থিত 'আঞ্চলিক হাঁস প্রজনন খামার' পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো হাঁস-মুরগি প্রজনন ও খামার ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় উন্নত করা। প্রান্তিক পর্যায়ে বেশি বেশি খামার গড়ে তুলতে পারলে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সহজ হবে। দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কৃষি ও খামারভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, তরুণদের আধুনিক খামারে উৎসাহিত করা গেলে দেশের বেকারত্ব কমবে এবং জাতীয় খাদ্য ও প্রোটিন নিরাপত্তা অনেক বেশি সুদৃঢ় হবে। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরকারি সুবিধা ও উৎসাহ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

খামার পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ প্রাণিসম্পদ দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্রজনন খামার চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে তিনি শহরের খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন ঝিলপুকুরে (লেক) আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন এবং বিকেলে রূপসা উপজেলার 'জাবুসা টোটাল সি ফুড' প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কৃষক কার্ড

সংশ্লিষ্ট সংবাদ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩ নভেম্বর ২০২৬
তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ : প্রতিমন্ত্রী টুকু
০৪ নভেম্বর ২০২৬
ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা অর্জন করতে হবে : সালাউদ্দিন টুকু
২৯ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার ফাঁসির রায় জনগণ কার্যকর করতে চায় : প্রতিমন্ত্রী টুকু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল যুবকের
  2. নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী
  3. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  4. বর্তমান কমিশন কাজে বিশ্বাসী : দুদক চেয়ারম্যান
  5. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x