Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৯:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৯:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
ঝুঁকিপূর্ণ সাঁকো আর নৌকাই ভরসা ৫০ হাজার মানুষের
নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহার প্রয়াণ
দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে : খাইরুল কবির খোকন
নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২
সব ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

জলপরী দেখতে ভিড়, জাল ফেলে যা পাওয়া গেল

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৯:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
১৯:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
নরসিংদীর মনোহরদীতে প্রায় দুইশ বছরের পুরনো একটি পুকুরে জলপরী দেখতে মানুষের ভিড়। ছবি : এনটিভি

নরসিংদীর মনোহরদীতে প্রায় দুইশ বছরের পুরনো একটি পুকুরে অলৌকিক ‘জলপরী’ দেখা যাওয়ার চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে পড়েছে। গত পাঁচ দিন ধরে এই গুজবকে কেন্দ্র করে পুকুরপাড় ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কৌতুহলী মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা কাল্পনিক ভিডিও ও গুজবে কান দিয়ে অলৌকিক বিশ্বাসের চরম দৃষ্টান্ত তৈরি করেছেন স্থানীয়দের একাংশ।

মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূইয়ার (৪৫) পারিবারিক পুকুরকে ঘিরে এ তুলকালাম কাণ্ড ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গুজব ছড়িয়ে পড়ার পর পুকুরটিকে ঘিরে নানা ধরনের আচার-অনুষ্ঠান শুরু করেছেন মানুষরা। কেউ পুকুরপাড়ে প্রসাদ বা ভোগ দিচ্ছেন, কেউ করছেন পূজার্চনা। আবার অনেকে রোগমুক্তির আশায় পুকুরের পানি শরীরে মাখছেন, এমনকি বোতলে করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। অলৌকিক কিছুর দেখা মেলার আশায় রাত-দিন দীর্ঘ সময় ধরে পুকুরপাড়ে অপেক্ষা করছেন হাজারো মানুষ।

পুকুরের মালিক কবির আহমেদ ভূইয়া বলেন, আমাদের প্রায় ২০০ বছরের পুরনো পারিবারিক পুকুরটিতে সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। কয়েক দিন আগে কয়েকটি সিলভার কার্প মাছ একসঙ্গে দলবেঁধে সাঁতার কাটার সময় পানিতে অদ্ভুত দৃশ্য তৈরি হয়। সেটাকেই কিছু অসাধু লোক ভিডিও করে ‘জলপরী’ হিসেবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

কবির আহমেদ ভূইয়া আরও বলেন, কাল্পনিক ঘটনার প্রচারে আমরা ও আমাদের পরিবার অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। মানুষ প্রতিদিন এসে যে অনাকাঙ্ক্ষিত ভিড় জমাচ্ছে, তাতে পুকুরের মাছ চাষ ও স্বাভাবিক পরিবেশ পুরোপুরি ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে প্রশাসনিক সহযোগিতায় পুরো পুকুরে টানা জাল ফেলে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কয়েকটি স্বাভাবিক চাষের মাছ ছাড়া অলৌকিক বা অদ্ভুত কিছুরই দেখা মেলেনি। পুকুর মালিক অহেতুক জমায়েত বন্ধে প্রশাসন ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, গত মঙ্গলবার বিকেলে প্রশাসনের উপস্থিতিতে অভিজ্ঞ জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয়। তল্লাশিতে স্বাভাবিক মাছ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।

ইউএনও আরও বলেন, কিছু ইউটিউব চ্যানেল ও পেজ থেকে ভিউ পাওয়ার আশায় ভুয়া খবর ছড়ানোর ফলেই এই বিভ্রান্তি। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সচেতন করা হচ্ছে। যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ ইচ্ছে করে ভীতি বা বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী মনোহরদী জলপরী সামাজিক যোগাযোগ মাধ্যম

সংশ্লিষ্ট সংবাদ: নরসিংদী

০৮ নভেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ সাঁকো আর নৌকাই ভরসা ৫০ হাজার মানুষের
০৬ নভেম্বর ২০২৬
নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহার প্রয়াণ
০৩ নভেম্বর ২০২৬
দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে : খাইরুল কবির খোকন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. উৎসবের মতো সারের ডিলারশিপ নিক মানুষ, খারাপ অর্থে দেখি না : কৃষিমন্ত্রী
  3. বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তরুণদের ঘরে বসে থাকার সুযোগ নেই : ডেপুটি স্পিকার
  5. সারের ডিলার ইস্যুতে সংসদে তুমুল উত্তেজনা
  6. রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x