Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ঢাবি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়লো
অধ্যাপক ডা. এম ডি হোসেন আর নেই, দাফন সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহিয়ার সিপারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
স্কুল শেষে বাড়ি ফেরা হলো না নুসরাতের

বীর মুক্তিযোদ্ধা মোসাদেক হোসেন স্বপনের প্রয়াণ, শ্রমিক কৃষক সমাজবাদী দলের গভীর শোক

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিক কৃষক সমাজবাদী দলের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মোসাদেক হোসেন স্বপন আর নেই। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে (রাত আনুমানিক ২টায়) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে সোমবার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কমরেড মোসাদেক হোসেন স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক ইসমত ইনামুল হক। এক বিবৃতিতে তিনি বলেন, কমরেড মোসাদেক হোসেন স্বপন আজীবন বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখতেন এবং মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার প্রয়াণে দেশের বামপন্থী রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোসাদেক হোসেন স্বপন ১৯৫০ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে শ্রমিক কৃষক সমাজবাদী দল গঠনের এক বছরের মাথায় দলটির ছাত্র সংগঠন ‘সমাজবাদী ছাত্রজোট’ গঠিত হলে তিনি প্রথম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষাজীবনে ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে সম্মান ও স্নাতকোত্তর (অনার্স-মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন তিনি। তৎকালীন সময়ে অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও তিনি সরকারি কোনো চাকরিতে যোগ না দিয়ে মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে রাজনীতিতেই নিজেকে পূর্ণাঙ্গভাবে নিবেদিত করেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি শ্রমিক-কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক; তাঁর বড় মেয়ে পেশায় চিকিৎসক এবং ছেলে করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নিজ গ্রাম নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শ্রমিক কৃষক সমাজবাদী দল শোক সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: বীর মুক্তিযোদ্ধা

০৪ অক্টোবর ২০২৬
ঢাবি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই
০২ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়লো
১০ মার্চ ২০২৬
বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬
  2. রাজধানীর যেসব এলাকায় আজ টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  3. আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায়
  4. শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
  5. সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  6. ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x