Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনস্থল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে করেছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের প্রথম জাতিসংঘ সফর হিসেবে এই বিদেশ সফরটি বিশেষ তাৎপর্য বহন করে। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর জনগণের বিপুল আস্থার ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং এই সফরের মাধ্যমে দেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।’

হুমায়ুন কবির যোগ করেন, ‘এই সফরে অত্যন্ত উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে।’ তিনি জানান, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান এবং তাঁর চার দিনের সফরে ৩০টি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ছিল সাধারণ পরিষদে ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য, ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়ার সময় তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সরকারের ‘পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠন’ কৌশল তুলে ধরেন। তিনি নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, শিক্ষা, প্রযুক্তি এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তার বিষয়েও কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান এবং ফিলিস্তিন, জলবায়ু ন্যায়বিচার, উন্নয়ন অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর ও জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথভাবে আয়োজিত এক পৃথক বৈঠকে তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট রূপরেখা, অব্যাহত মানবিক সহায়তা এবং বাস্তুচ্যুত সম্প্রদায়ের ওপর সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতা দাবি করেন। তিনি জলবায়ু কর্মপন্থা ও ন্যায়সংগত রূপান্তর বিষয়ক একটি জাতিসংঘ বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি তুলে ধরেন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীদের অন্তর্ভুক্ত করার বিষয় বাংলাদেশ-সুইডেন বৈঠকে তুলে ধরেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তুরস্ক, ইরান, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া, হাইতি ও কুয়েতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চপদস্থ প্রতিনিধিরাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়িক নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে তাঁর আলোচনা সহযোগিতার পরিধি সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিনিধিদলের অংশগ্রহণকে সফল হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের অগ্রাধিকার তুলে ধরতে পেরেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করেছে।

বোয়িং বিমান কেনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী বিমান কিনবে, যা দেশের বিমান চলাচলের রুট প্রসারিত করতে এবং একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তিনি বলেন, ‘নতুন বিমান কেনার পেছনে কোনো লুকোচুরি বা গোপন এজেন্ডা নেই। আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের বিমান (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) বহর প্রসারিত করব।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের সঙ্গে বৈঠক পরবর্তীতে সুবিধাজনক সময়ে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএনজিএ অধিবেশনের ফাঁকে বৈঠকে আগ্রহী বাংলাদেশ ও ইইউ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ সদস্য গাজী নজরুল কারাগারে
  2. ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
  3. ফ্যানের সঙ্গে ঝুলছে শামীমার মরদেহ, স্বামী পলাতক
  4. প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ বরখাস্ত
  5. খাতা মূল্যায়নে ভুল করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার : শিক্ষামন্ত্রী
  6. অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার লাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x