Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সাবেক সংসদ সদস্য ছলিম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশ্ব পর্যটন দিবসে পাহাড়পুর বৌদ্ধ বিহারে উৎসবের আমেজ
হাসপাতালের সংস্কারকাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে রোগীসহ সেবা গ্রহীতারা
নওগাঁয় ঢোল-মাদলের ছন্দে মুখরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম উৎসব
আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে সাধারণ যাত্রীরা। ছবি : এনটিভি

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহণ শ্রমিকরা।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম বিপাকে সাধারণ যাত্রীরা।
গতকা শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করে অটোরিকশাচালকরা। গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।
বাস মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহণ করতে পারবে না। কিন্তু এই নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কেও অবাধে এসব অবৈধ বাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। বিকল্প বাহন হিসেবে অন্য যানবাহন ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া এবং নষ্ট হচ্ছে মূল্যবান সময়।

সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে আসা আফসার আলী বলেন, ‘বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা লেগেছে, আর সময়ও নষ্ট হয়েছে প্রায় দেড় ঘণ্টা।’

মান্দাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘বাস শ্রমিক আর অটোরিকশাচালকদের বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়। জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো।’

জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে অটোরিকশা মালিকদের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কোনো সুরাহা বা সমাধান হয়নি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে, আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।’
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান  জানান, বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আজ রাত ৯টা পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। আগামীকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের আহ্বানে মোটর শ্রমিক ইউনিয়ন, সড়ক পরিবহণ মালিক গ্রুপের নেতা, সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ওই সভায় উভয় পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

নওগাঁ বাস চলাচল বন্ধ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পর্যটন দিবসে পাহাড়পুর বৌদ্ধ বিহারে উৎসবের আমেজ
২৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালের সংস্কারকাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে রোগীসহ সেবা গ্রহীতারা
২৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ঢোল-মাদলের ছন্দে মুখরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম উৎসব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর : গ্রেপ্তার ৩ জন কারাগারে
  2. বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
  4. স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন সালমান মুক্তাদির
  5. সিটি ব্যাংকের সাবেক পরিচালক ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x