Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নওগাঁয় বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ীর ছেলেকে চাকরি দিলেন এমপি
নওগাঁয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর
যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
‘কৃষকের প্রয়োজন অনুযায়ী সার বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে’

বিশ্ব পর্যটন দিবসে পাহাড়পুর বৌদ্ধ বিহারে উৎসবের আমেজ

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ছবি : এনটিভি অনলাইন

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই ঐতিহাসিক এই সোমপুর মহাবিহার চত্বরে ছিল পর্যটক ও স্থানীয়দের উৎসবমুখর উপস্থিতি। পর্যটন দিবসের শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান।

আলোচনা সভায় বক্তারা পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব, পর্যটন সম্ভাবনা এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিশ্ব ঐতিহ্যের এই নিদর্শন সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ইতিহাস ও বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন। পাল আমলে নির্মিত সোমপুর মহাবিহার একসময় বৌদ্ধ জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থী ও জ্ঞানসন্ধানীরা এখানে আসতেন বলে ঐতিহাসিকভাবে ধারণা করা হয়।

স্থাপত্যের বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও পর্যটন মানচিত্রে পাহাড়পুরের গুরুত্ব আরও বেড়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাহাড়পুরে আসা দর্শনার্থীদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরেছেন, কেউ প্রাচীন স্থাপনার সামনে ছবি তুলেছেন। আবার অনেকে এর ইতিহাস ও স্থাপত্যের নানা তথ্য জানার আগ্রহ প্রকাশ করেছেন।

মেহেজাবিন নামে এক দর্শনার্থী বলেন, বইয়ে পাহাড়পুরের কথা পড়েছি। সামনে এসে এর বিশালত্ব ও স্থাপত্য দেখে আরও বেশি মুগ্ধ হয়েছি। এমন আয়োজন পর্যটকদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু বিশেষ দিবসকেন্দ্রিক আয়োজন নয়, সারা বছরই পাহাড়পুরকে ঘিরে পর্যটন কার্যক্রম আরও বিস্তৃত করা হোক। পর্যটকদের জন্য উন্নত তথ্যসেবা, বিশ্রাম, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পর্যটনের সঙ্গে যুক্ত করার কথাও বলছেন তারা।

স্থানীয় বাসিন্দা রাজু বলেন, পাহাড়পুরে পর্যটক বাড়লে শুধু দর্শনীয় স্থানটির পরিচিতিই বাড়বে না, স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগও বাড়বে। পর্যটনকে ঘিরে ছোট ব্যবসা, খাবারের দোকান, পরিবহণসহ নানা খাতের প্রসার ঘটতে পারে।

বিশ্ব পর্যটন দিবসের এবারের আয়োজন তাই শুধু একটি দিবস উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাহাড়পুরের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে নতুন করে সামনে আনার পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের এই নিদর্শনকে আরও কার্যকরভাবে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারে রাস্তা, লেক, ফুটপাত, উন্মুক্ত মঞ্চ, গাড়ি পার্কিং, আধুনিক টিকিট কাউন্টার, গণশৌচাগার ও ভিআইপি লাউঞ্জসহ নানা কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রাচীন এই বিহারকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।

নওগাঁ বৌদ্ধ বিহার বিশ্ব পর্যটন দিবস

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২৬ নভেম্বর ২০২৬
আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়ীর ছেলেকে চাকরি দিলেন এমপি
২৫ নভেম্বর ২০২৬
নওগাঁয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর
২৫ নভেম্বর ২০২৬
‘কৃষকের প্রয়োজন অনুযায়ী সার বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক যুবলীগনেত্রীর সঙ্গে কী কথা বলে ফেঁসে গেলেন ওসি
  2. কুমিল্লা মেডিকেলে ইসিজি-ইকোতে ঘুষ, ওষুধের হিসাবেও ব্যাপক গরমিল
  3. যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা ও শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপিনেতা বহিষ্কার
  5. সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, মানতে হবে যেসব শর্ত
  6. অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি : সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x