Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে : গয়েশ্বর চন্দ্র রায়
‘গুম-খুন করে পালিয়েছেন, হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে আসুন’
নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত : পানিসম্পদমন্ত্রী

জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে : তথ্য প্রতিমন্ত্রী

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২০:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ জামালপুর শহরের শফি মিয়ার বাজার মোড়ে এক সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অনলাইনে হুংকার না দিয়ে সাহস থাকলে অনতিবিলম্বে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আওয়ামী লীগের অন্তরালে থাকা অভিযুক্তদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, হত্যাকারীদের বিচারের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে এবং এই বিচারের জন্য তারা আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের শফি মিয়ার বাজার মোড়ে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।

সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, আপনাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, সাহস থাকলে এখনই বাংলাদেশের মাটিতে পা রাখুন। অনলাইনে বসে ফাঁকা হুংকার দিয়ে কোনো লাভ হবে না। বুকের পাটা থাকলে সামনে আসুন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া প্রস্তুত রাখা হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের অবকাঠামোগত দুর্নীতির তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, মেগা উন্নয়নের নামে ঢাকা শহরে কয়েকটি ব্রিজ ও ওভারপাস নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা অনায়াসে লুটপাট করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তারা এখনও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন যে, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথের সব কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি সুবিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শেখ হাসিনা বিএনপি জামালপুর

সংশ্লিষ্ট সংবাদ: তথ্য প্রতিমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬
‘গুম-খুন করে পালিয়েছেন, হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে আসুন’
১৩ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য প্রতিমন্ত্রী
১২ সেপ্টেম্বর ২০২৬
অপতথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
  2. নিম্নচাপ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার
  4. পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  5. পূর্বাচলে ট্রাকের চাপায় পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত
  6. আওয়ামী লীগদের ধরতে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x