Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
জাহিদুল ইসলাম, হিলি
১৯:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৯:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিএনপি সাধারণ মানুষের দল, ধর্ম-বর্ণে কোনো ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লায় তাজমিন হত্যা : রহস্য উদঘাটনে সিএনজি চালককে খুঁজছে পুলিশ
থানা থেকে পালিয়েছেন আটক পুলিশ কর্মকর্তা
‘সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে’
প্রবীণদের প্রজ্ঞা ও অভিজ্ঞতা নবীনদের কাজে লাগাতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

পুলিশকে মাদকের তথ্য দিন, কাজ না করলে দেখার দায়িত্ব আমার : সমাজকল্যাণমন্ত্রী

জাহিদুল ইসলাম, হিলি
১৯:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাহিদুল ইসলাম, হিলি
১৯:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : এনটিভি

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পুলিশকে মাদকের তথ্য দেওয়ার দায়িত্ব আপনাদের, পুলিশ কাজ করছে কি না তা দেখার দায়িত্ব আমার।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে হলে মা, ভাই-বোনেরা, মুরব্বিরা যারা এই অনুষ্ঠানেস্থলে বসে আছেন—আপনাদের সহযোগিতা ছাড়া থানা পুলিশ বা ম্যাজিস্ট্রেট এটা দমন করতে পারবে না। কে কোন গ্রামে-পাড়ায়, কোন দিক দিয়ে মাদক ঢুকে, কে বিক্রি করে, কে খায়—এটা আপনারা-আমরা যত ভালো জানি, থানা পুলিশ তত ভালো জানে না। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।

মন্ত্রী বলেন, আপনারা এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনো কাজ করছে না—তাহলে সেটা দেখার দায়িত্ব আমার। মাদক ব্যবসার সঙ্গে কারা সম্পৃক্ত, কারা মাদক দিয়ে আমাদের আগামীর প্রজন্মকে নষ্ট করছে—তাদের ধরে আইনের আওতায় আনা হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদক গ্রহণ করে যারা নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করাতে হবে এবং পুনর্বাসন করতে হবে। কারণ তাদের মাথার মধ্যে স্বাভাবিকতা বলতে কিছু নেই। যখন যেটা মনে করছে—তাই করছে। ভালো মন্দ বোঝার ক্ষমতা তাদের নেই। ফলে তারা সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। কাজেই সমাজকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আমাদের নৈতিক দায়িত্ব মাদক প্রতিরোধের জন্য প্রত্যেক পাড়ায়, গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়ন, উপজেলা, জেলাসহ সব পর্যায়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা। তাহলেই আমরা মাদকমুক্ত দেশ গড়ে তুলতে পারব।

মন্ত্রী জাহিদ হোসেন আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক অপরাধীদের কোনো ধরনের ছাড় নেই। জনসচেতনতা ও জনগণের সহযোগিতার মাধ্যমেই এই ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

এ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী মাদক পুলিশ দায়িত্ব ডা. এ জেড এম জাহিদ হোসেন
০৪ অক্টোবর ২০২৬
যুবসমাজকে প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
০২ অক্টোবর ২০২৬
কারও চোখ রাঙানিতে ভয় পায় না বিএনপি : সমাজকল্যাণমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
১৮ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে : সমাজকল্যাণ মন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
উন্নয়নের প্রধান শর্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ : সমাজকল্যাণমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
০৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬
সবকিছুতে ‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে : সমাজকল্যাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জুয়ায় কোটি টাকা হেরে ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৬
  2. নতুন অর্থনৈতিক দিগন্ত খুলতে যাচ্ছে সরকার : অর্থমন্ত্রী
  3. কুমিল্লায় তাজমিন হত্যা : রহস্য উদঘাটনে সিএনজি চালককে খুঁজছে পুলিশ
  4. ভাণ্ডারিয়ায় ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের দুই বছরের কারাদণ্ড
  5. দেশের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
  6. ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার : ইসি সানাউল্লাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x