Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রডের বদলে চিকন তার, পা দিলেই ভাঙছে স্ল্যাব
মশক নিধন কার্যক্রমে দুর্নীতি : উত্তর সিটিতে দুদকের হানা
৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন রোগী
রাজধানীতে যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ২০ কিলোমিটার যানজট

আফতাবনগর-বনশ্রীতে যানজট কমাতে নির্মাণ হচ্ছে তিন স্থায়ী ব্রিজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর আফতাবনগর-বনশ্রী এলাকার যানজট নিরসন ও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তিনটি স্থায়ী ব্রিজ নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর অংশ হিসেবে ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজটি আজ সন্ধ্যায় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজ করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট নিরসনে তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এসব উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তা যথাসময়ে বাস্তবায়ন করেন। এই ব্রিজ নির্মাণ তারই একটি উদাহরণ।

প্রশাসক বলেন, অন্য দুটি ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে আনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজটি দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

ডিএনসিসি প্রশাসক জানান, মূল সড়কে যানজট কমানোর পাশাপাশি এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে ফুটওভার ব্রিজটির পাশে আরও দুটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে। বাকি দুই ব্রিজের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এটি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করবে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে সহায়ক হবে।

ডিএনসিসি প্রশাসক ব্রিজটির রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দৃষ্টিনন্দন এই ব্রিজটি রক্ষায় সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে খালে যাতে ময়লা-আবর্জনা না ফেলা হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন সংশ্লিষ্ট খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে। খালটি পরিষ্কার, সংস্কার ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এটি পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠতে পারে।

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই প্রথম শর্ত। এ জন্য আফতাবনগর ও বনশ্রীবাসীকে পরিচ্ছন্ন নগর গঠনে ডিএনসিসিকে সহযোগিতা করতে হবে। তিনি নগর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি এলাকাবাসীকে নিয়মিত সিটি করপোরেশনের কর পরিশোধের আহ্বান জানান।

ডিএনসিসি সূত্র জানায়, করপোরেশনের অর্থায়নে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৩৮ মিটার ও প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার, ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৪২ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার এবং মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৪৯ মিটার ও প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার। এর মধ্যে ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজটি আজ আনুষ্ঠানিকভাবে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসি আফতাবনগর বনশ্রী যানজট ব্রিজ

সংশ্লিষ্ট সংবাদ: ডিএনসিসি

২৪ সেপ্টেম্বর ২০২৬
মশক নিধন কার্যক্রমে দুর্নীতি : উত্তর সিটিতে দুদকের হানা
২৩ আগস্ট ২০২৬
সবার সহযোগিতায় সবুজ ঢাকা গড়ে তোলা হবে : ডিএনসিসি প্রশাসক
০৯ আগস্ট ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন : ডিএনসিসি প্রশাসক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর
  2. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের বৈঠক
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক
  5. অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানি, থানায় জিডি
  6. মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টেঁটাবিদ্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x