Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
এক্সেল ভেঙে সড়কে পড়ে যায় পাখিভ্যান, পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২
প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিল প্রশাসন
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক আটক
কলাগাছের ভেলাবাইচ দেখতে উপচেপড়া ভিড়
৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রায় ৪ বছর পর গড়াই নদীর বুকে ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৪:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় জয়ের লক্ষ্যে প্রাণপণে বৈঠা টানছেন মাঝিরা। নৌকাবাইচ চলাকালে নদীর পাড়ে বহু দর্শকের সমাগম ঘটে। ছবি : ইউএনবি

প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আবারও ফিরেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সারি-সারি নৌকা, মাঝিদের ছন্দময় বৈঠার টান আর তীরে লাখো দর্শকের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে উঠেছে নদীর দুই পাড়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকেই তিন দিনব্যাপী নৌকাবাইচকে ঘিরে কুষ্টিয়ার ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ এলাকা পর্যন্ত সৃষ্টি হয় উৎসবের আমেজ। দুপুর থেকেই বিভিন্ন বয়সী মানুষ নৌকাবাইচ দেখতে নদীর তীরে জড়ো হতে থাকেন। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ছুটে আসেন এ আয়োজন উপভোগ করতে।

বিকেল ৪টার সময় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়। নৌকা নদীর বুকে ছুটে চলার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলের নৌকা এগিয়ে গেলে তীর থেকে করতালি ও স্লোগানে মাঝিদের উৎসাহ দেন দর্শকরা। মাঝিদের বৈঠার ছন্দ, নৌকার গতির সঙ্গে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে গড়াই নদীর পাড়।

নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলাও। মেলায় দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে দেখা যায় অনেককে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহবার উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার দীর্ঘদিনের লোকজ সংস্কৃতি ও মানুষের মিলনমেলার অংশ। হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যকে ধরে রাখা এবং স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতেই আমরা এই নৌকাবাইচের আয়োজন করেছি। দীর্ঘদিন ধরে এ ধরনের আয়োজন না থাকায় আমাদের যুবসমাজের একটি অংশ মাদকসহ নানা অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। তাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা এবং নতুন প্রজন্মের কাছে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। আমাদের এ উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌকাবাইচসহ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হবে।

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকেই গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বিএনপির নেতাকর্মীদের এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে মানুষের মাঝে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার গড়াই নদীতে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। দেশ থেকে মাদক নির্মূল করতে হলে আমাদের যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, এটি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত করে তুলতে নৌকাবাইচের মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, প্রতিবছর যেন এ নৌকাবাইচের আয়োজন অব্যাহত থাকে। একই সঙ্গে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোও নিয়মিত আয়োজনের উদ্যোগ নিতে হবে। এসব আয়োজন আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ‘নতুন কুঁড়ি’র মতো উদ্যোগের মাধ্যমে তিনি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার ধারাবাহিকতা বজায় রেখেছেন।

নৌকাবাইচের প্রথম দিন ৭টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আগামী রোববার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

নৌকাবাইচ গড়াই নদ কুষ্টিয়া

সংশ্লিষ্ট সংবাদ: নৌকাবাইচ

১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, লাখো মানুষের ঢল
১৭ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাটে চিত্রা নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে ভিড়-উল্লাস
০৩ সেপ্টেম্বর ২০২৫
চলনবিলের নিয়ামত খালে নৌকাবাইচ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার
  2. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক আটক
  3. ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  4. গরুবাহী ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত
  5. অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  6. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x