Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
মাটির নিচে পুঁতে রাখা ২৫ ককটেল বিস্ফোরণ, লণ্ডভণ্ড বসতঘর
ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য রিমান্ডে
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবারও রিমান্ডে
ভারতীয় সেই নাগরিক ফের রিমান্ডে

গুলশানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও দুজন রিমান্ডে

আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফাইল ছবি

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নরসিংদীর মাধবদী উপজেলার মহিসাষুড়া ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক রাসেল মাহমুদসহ (৪১) গ্রেপ্তার দুজনকে সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন-অর-রশীদ বলেন, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন আসামিদেরকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো আরেক আসামি হলেন মো. রফিক (৪০)। রিমান্ড আবেদনে তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করে পুলিশ।

নথি থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভাটারা থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এর আগে, গত শনিবার এ মামলায় ২৪ জনকে রিমান্ডে পাঠান আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানাধীন এলাকায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে তারা স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেখানে সমাবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করার কথাও এজাহারে বলা হয়েছে।

এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

রাজধানী ককটেল বিস্ফোরণ রিমান্ড

সংশ্লিষ্ট সংবাদ: রাজধানী

২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
  2. বটগাছের নিচে বস্তায় লুকানো ১৫ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  5. বাসচাপায় ঘরে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্রের
  6. পাচারকালে সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x