Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১২:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১২:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১২:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বটগাছের নিচে বস্তায় লুকানো ১৫ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার
যুদ্ধের আবহেই স্কুলে ফিরছে ইরানের শিশুরা
চুরির অভিযোগে ৮ বছরের এতিম শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
বনানীতে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
ফুল আর রঙিন নৌকা ভাসিয়ে নদীর প্রতি ভালোবাসা

নিখোঁজের সাত দিন পর শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

এ বি এম ফজলুর রহমান, পাবনা
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১২:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১২:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১২:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬
নিহত শিশু কামরুন্নাহার কলি। ফাইল ছবি

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলি উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলোনিয়া গ্রামের একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পাবনা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল শিশু কলি। বাজার শেষে বাড়ি ফিরে কেনাকাটার ব্যাগ মায়ের হাতে দিয়ে ঘরের পাশেই বের হয় সে। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয় কলি। নিখোঁজের কিছুক্ষণ পর বাড়ি থেকে ২০০ গজ দূরে কেবল তার স্যান্ডেল জোড়া পড়ে থাকতে দেখা যায়।

স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে স্বজন, সহপাঠী ও এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করেন। এমনকি গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়। কিন্তু শেষ পর্যন্ত তার খণ্ডিত মরদেহ মিলল ডোবায়।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা কামাল প্রামাণিক বলেন, আমার অবুঝ মেয়েটাকে কারা এভাবে হত্যা করল? আমাদের তো সব শেষ হয়ে গেল। আমরা এই নৃশংসতার কঠোর বিচার চাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে যেন ফাঁসি দেওয়া হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

শিশু নিখোঁজ খণ্ডিত দেহ পাবনা

সংশ্লিষ্ট সংবাদ: শিশু

২৮ সেপ্টেম্বর ২০২৬
চুরির অভিযোগে ৮ বছরের এতিম শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
২৭ সেপ্টেম্বর ২০২৬
বনানীতে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে মাটিচাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
  2. বটগাছের নিচে বস্তায় লুকানো ১৫ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  5. বাসচাপায় ঘরে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্রের
  6. পাচারকালে সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x