Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
চাঁদাবাজির মামলায় ২ সাংবাদিক কারাগারে
ডোপ টেস্টের উদ্যোগে ফাঁড়ি থেকে লাপাত্তা পুলিশ কর্মকর্তা
শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব
রাজধানীতে শিশু ধর্ষণ মামলার আসামি সুমন কারাগারে
ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী ইউপি সদস্য কারাগারে

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জালিয়াতি : এএসপি শাহাবুদ্দীন কারাগারে

আদালত প্রতিবেদক
১৭:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জালিয়াতির ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।

এদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বহিষ্কৃত) শাহাবুদ্দীন আহমদ। শুনানি শেষের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজারের শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে মিয়ানমার থেকে গরু আমদানি করা হলেও ২০১৯ সালের পর তা বন্ধ হয়ে যায়। পরে অন্তর্বর্তীকালীন সরকার সময়ে পুনরায় আমদানি কার্যক্রম শুরু করার পরিকল্পনা থেকে কক্সবাজারের ব্যবসায়ী আলাউদ্দিন রবিন সরকারি অনুমোদন পাওয়ার চেষ্টা করেন। এজন্য তিনি স্থানীয় পরিচিত ব্যক্তি খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করেন। যিনি একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক ও যুগ্ম সচিব মফিদুল আলমের ভাই। সরকারি উচ্চপর্যায়ের সংযোগ থাকার কথা বলে খোরশেদ আলম তাকে গরু আমদানির অনুমোদন নিয়ে দিতে পারবেন বলে আশ্বস্ত করেন। একপর্যায়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার সুপারিশসহ পাঁচ লাখ গরু আমদানি করার মঞ্জুরিপত্র ইস্যু করা হয়। পরে আলাউদ্দিন রবিন ঢাকায় এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিতে গেলে জানতে পারেন—এমন কোনো আবেদন মন্ত্রণালয়ে আসেনি। পরবর্তীতে এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার পরে পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অভিযোগপত্রে যা আছে

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম তদন্ত প্রতিবেদনে বলেন, ২০২৫ সালের ২ মার্চ ‘কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত ২২ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়ন নিয়ন্ত্রণাধীন যাত্রাপুর বিওপির বিট খাটালটি ১৪৩১ বঙ্গাব্দের জন্য নবায়ন/পরিচালনার অনুমতি প্রদান প্রসঙ্গে’ এমন আবেদন প্রথমে শাহাবুদ্দীন আহমদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জাফর ইকবাল ওরফে রাঙ্গাকে পাঠানো হয়। জাফর ইকবাল পরে জাবেদ ও খোরশেদ আলমকে আবেদনের কপি হোয়াটসঅ্যাপ করেন। যেটার আদলে আরেকটি আবেদন তৈরি করতে বলা ব্যবসায়ী আলাউদ্দিনকে। যার মাধ্যমে তিনি ৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য আবেদন প্রস্তুত করে স্ক্যান কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে খোরশেদ আলমকে পাঠান। এ ছাড়া শাহাবুদ্দীন ও জাফর ইকবালের হোয়াটসঅ্যাপের কথোপকথনে সরকারি বিভিন্ন কর্মকর্তার বদলির সুপারিশও পাওয়া যায়। আলাউদ্দিন রবিনের করা ‘কক্সবাজার জেলায় টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মৌজার শাহ পরীর দ্বীপ বিওপিও ক্যাম্পের অধীনে সীমান্ত এলাকায় বিট/খাটাল স্থাপনের ৫ লাখ গবাদি পশুর আমদানির অনুমতি প্রদানের আবেদন প্রসঙ্গে’ আবেদনের কপিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সুপারিশসহ স্বাক্ষর পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দীনের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জাফর ইকবালের নম্বরে পাঠানো হয়। যা পরে খোরশেদ আলমের হাত ধরে আলাউদ্দিনের কাছে আসে।

অভিযোগপত্রে আরও জানা গেছে, ওই বছরের  ১৯ মার্চ অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নম্বর থেকে জাফর ইকবালের নম্বরে ‘তাজিনা সরোয়ার, উপসচিব (সীমান্ত-০৩ শাখা) জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা’ এর সীল ও স্বাক্ষরসহ একটি ভুয়া আদেশনামা পাঠানো হয়। তদন্তে জানা যায় শাহাবুদ্দীন আহমদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর জনৈক হজরত আলীর নামে রেজিস্ট্রেশন করা। যার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। শাহাবুদ্দীন আহমদ নিজের পরিচয় গোপন রাখতে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া ডকুমেন্ট পাঠাতেন। আসামিরা নিজেদের মধ্যে এবং ভিকটিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ভুয়া অনুমোদনপত্র, আবেদনপত্র ও চুক্তিনামা আদান-প্রদান করত। বিশেষ করে, স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষরযুক্ত ভুয়া নথি বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে। এ ছাড়া বিতর্কিত ডকুমেন্টে ব্যবহৃত স্বাক্ষরগুলো প্রকৃত স্বাক্ষরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলো জাল হিসেবে প্রমাণিত হয়েছে। একই ভাবে উপসচিবের স্বাক্ষরও জাল বলে নিশ্চিত হয়।

অভিযোগপত্রে বলা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/ ৪৭১ ও ১০৯ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন—জাফর ইকবাল ওরফে রাঙ্গা, মো. আব্দুল্লাহ জাবেদ, খোরশেদ আলম, শাহাবুদ্দীন আহমদ ও মো. হযরত আলী।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত বা মিয়ানমারের সীমান্ত দিয়ে স্থলপথে যেসব গরু, মহিষ বা অন্য চতুষ্পদ প্রাণী আনা হয় সেগুলোর সংখ্যা নির্ধারণ, ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়ের জন্য প্রাণীগুলোকে সীমান্তবর্তী যে স্থানে রাখা হয় সেই স্থানটি খাটাল বা বিট বা বিট-খাটাল নামে পরিচিত। এর আভিধানিক অর্থ গোয়াল বা বাথান। বিট বলতে বোঝায়, সীমান্ত পার হওয়ার পর গবাদিপশু যেখান দিয়ে আসে। আর খাটাল হলো গবাদিপশু আনার পর যেখানে রাখা হয়।

পুলিশ কর্মকর্তা জালিয়াতি কারাগারে

সংশ্লিষ্ট সংবাদ: পুলিশ কর্মকর্তা

১৭ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টের উদ্যোগে ফাঁড়ি থেকে লাপাত্তা পুলিশ কর্মকর্তা
১২ আগস্ট ২০২৬
চাকরি গেল বিপ্লব কুমার, গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার
১৫ মার্চ ২০২৬
পুলিশ কর্মকর্তা ও সোর্সকে ‘ভুয়া’ সন্দেহে গণপিটুনি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার
  2. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক আটক
  3. ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  4. গরুবাহী ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত
  5. অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  6. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x