মিঠামইনে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোপদীঘি এলাকায় দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুরা হচ্ছে গোপদীঘি গ্রামের আব্দুল কাদিরের চার বছর বয়সী মেয়ে হাফিজা ও জুয়েল মণ্ডলের ছয় বছর বয়সী ছেলে জয়ন্ত মণ্ডল।
এলাকাবাসী জানায়, ঘটনার আগে ওই দুই শিশুসহ আরও কয়েকজন একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ করে সবার নজর এড়িয়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজ না মিললে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশুর মৃত্যুতে গোপদীঘি গ্রামে শোকের ছায় নেমে এসেছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ