Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
এক দফার আন্দোলনের জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিন : জামায়াত আমির
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের
তিতাসের বুকে বৈঠার ঝঙ্কার, দুই পাড়ে লাখো মানুষের ঢল
ধর্মীয় পরিচয় নিয়ে বাবা-মায়ের দ্বন্দ্ব, পাঁচ দিনেও হয়নি বিল্লালের শেষকৃত্য
যমুনা নদীতে গ্রামবাংলার লোকজ নৌকাবাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জে নৌকা বাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৮:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:১৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে নৌকা বাইচের জন্য তৈরি করা মঞ্চ। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐহ্যিবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগের জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সংঘাত এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার করতোয়া নদীর কালীগঞ্জ ঘাট এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। শুক্রবার রাত থেকে জারিকৃত এই ১৪৪ ধারার তথ্য আজ শনিবার (৫ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।

ইউএনও জানান, একই স্থানে এবং কাছাকাছি সময়ে বিএনপি ও জামায়াত উভয় পক্ষই নৌকা বাইচ আয়োজনের ঘোষণা দেওয়ায় এবং একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করায় বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উভয় পক্ষই আপাতত সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং পরবর্তীতে সমঝোতার মাধ্যমে বাইচ আয়োজনের চেষ্টা করা হবে।

বিএনপি আয়োজিত নৌকা বাইচ উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা অভিযোগ করেন, তারা অনেক আগেই আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে বাইচের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু হঠাৎ তাদের মঞ্চের পাশে নতুন মঞ্চ তৈরি করে ৪ ও ৫ সেপ্টেম্বর একই ঘাটে পাল্টা নৌকা বাইচের ঘোষণা দিলে জটিলতা সৃষ্টি হয়। বাধ্য হয়ে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

অন্যদিকে জামায়াত আয়োজিত প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু জানান, তারা ৪-৫ সেপ্টেম্বর নৌকা বাইচের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু প্রধান অতিথি হিসেবে নির্ধারিত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিএনপি তাদের নির্ধারিত সূচির বাইচ বাতিল করতে জামায়াতের আয়োজন বন্ধের পাঁয়তারা করে। উভয় পক্ষই প্রশাসনিক অভিযোগ দিলে প্রশাসন শেষ পর্যন্ত ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।

সিরাজগঞ্জ নৌকা বাইচ বিএনপি-জামায়াত দ্বন্দ্ব ১৪৪ ধারা

সংশ্লিষ্ট সংবাদ: সিরাজগঞ্জ

১৪ সেপ্টেম্বর ২০২৬
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের
০৬ সেপ্টেম্বর ২০২৬
যমুনা নদীতে গ্রামবাংলার লোকজ নৌকাবাইচ প্রতিযোগিতা
২৩ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইফোন ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে অপ্রতিমকে হত্যা : পুলিশ
  2. কুষ্টিয়ায় মুরগির মাংস খেয়ে অচেতন, ১০ পুলিশ সদস্য হাসপাতালে
  3. ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!
  4. অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  5. দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, রয়েছে ভারি বর্ষণের শঙ্কাও
  6. বাসার কাছেই চিরনিদ্রায় অপ্রতিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x