Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩০, ৩১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩০, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণে যুক্ত তিন জেলার পাঁচ ক্যাম্পাস
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩০, ৩১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৩০, ৩১ আগস্ট ২০২৬
এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রুনা খান। ছবি : ভিডিও থেকে নেওয়া

এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রুনা খান। তিনি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।

আজ সোমবার (৩১ আগস্ট) রুনা খানসহ তিনজনের নাম ঘোষণা করা হয়। অন্যেরা হলেন–সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।

২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন রুনা খান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ফ্রেন্ডশিপ একটি আন্তর্জাতিক সামাজিক উদ্দেশ্যভিত্তিক সংস্থা (এসপিও)। প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন একটি বিশ্ব গড়ে তোলা, যেখানে সবাই, বিশেষ করে যাঁদের কাছে পৌঁছানো কঠিন, যাঁদের প্রয়োজনের বিষয়টি উপেক্ষিত, তাঁরা মর্যাদা ও আশা নিয়ে বেঁচে থাকার সমান সুযোগ পাবেন। সংস্থাটি সামাজিক সমস্যা মোকাবিলা করে। তারা যেসব জনগোষ্ঠীর জন্য কাজ করে, তাদের স্বার্থকে সব সময় অগ্রাধিকার দেয়। ২০ বছরের বেশি সময় ধরে ফ্রেন্ডশিপের লক্ষ্য প্রায় অপরিবর্তিত রয়েছে। গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হওয়া, পরিবেশগত সংকট, চরম দারিদ্র্য, বৈষম্য ও অবিচারের মতো ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে প্রতিষ্ঠানটির এই লক্ষ্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।

এ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এবার ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। এ উৎসবের সমাপনী পর্বে আগামী ১৫ নভেম্বর ম্যানিলায় পুরস্কারজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

ফ্রেন্ডশিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দশকের বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত, সামগ্রিক ও স্থানীয় বাস্তবতাভিত্তিক উন্নয়ন সমাধান গড়ে তোলায় নেতৃত্ব, সাহস ও মানবিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতি হিসেবে রুনা খান এ সম্মাননা পেলেন।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, নেতৃত্বের চিরস্থায়ী মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে মানুষের সেবা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য রুনা খানকে নির্বাচিত করা হয়েছে। বিশেষ করে প্রান্তিক মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নেওয়ার সক্ষমতা তৈরিতে তার ভূমিকা পুরস্কার কমিটির বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল।

১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় র‍্যামন ম্যাগসাইসাইয়ের মৃত্যুর পর একই বছর তার স্মৃতি রক্ষায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সাল থেকে নিয়মিত এ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিবছর ৩১ আগস্ট ম্যাগসাইসাইয়ের জন্মদিনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ ম্যাগসাইসাই পুরস্কার

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ

৩০ সেপ্টেম্বর ২০২৬
প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণে যুক্ত তিন জেলার পাঁচ ক্যাম্পাস
২৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব দৃষ্টি দিবসে চালকদের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ
০৮ সেপ্টেম্বর ২০২৬
চরের মানুষের পাশে থেকে ‘এশিয়ার নোবেল’, রুনা খানের গল্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম
  2. কারও চোখ রাঙানিতে ভয় পায় না বিএনপি : সমাজকল্যাণমন্ত্রী
  3. আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ জামায়াত আমিরের
  4. রাজবাড়ীতে বালতিতে ডুবে শিশুর মৃত্যু
  5. দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক চায় ঢাকা
  6. সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x