জাতীয় সংসদের অধিবেশন শুরু
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৩২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
গত ২৭ আগস্ট শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক