চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক
পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২৯ আগস্ট) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাটমোহর প্রেসক্লাব কার্যালয়ে এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ক্লাবের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আমার দেশ ও ডেইলি অবজারভারের প্রতিনিধি রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক জয়লাভ করেন।
এ ছাড়া সহসভাপতি পদে এম এ জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের মো. আব্দুল লতিফ রঞ্জু, কোষাধ্যক্ষ পদে খোলা কাগজের জাকির সেলিম, দপ্তর সম্পাদক পদে আজকের পত্রিকার শুভাশিস ভট্টাচার্য তুষার, প্রচার সম্পাদক পদে আমার সংবাদের মো. শিমুল বিশ্বাস এবং প্রকাশনা সম্পাদক পদে আমাদের সময়ের ইফতেখারুল ইসলাম টুটুল নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মো. শাহিনুর রহমান, আরটিভির এস এম মাসুদ রানা এবং দৈনিক ইনকিলাবের মো. জাহাঙ্গীর আলম। নির্বাচন শেষে নতুন নির্বাচিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং চাটমোহর প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাই মিলে একসঙ্গে কাজ করার তীব্র প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)