Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর : চীন কি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে?
চীনের প্রেসিডেন্টের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা থাকে

বাংলাদেশের কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৬:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:১৫, ২৭ আগস্ট ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ বৃহস্পতিবার চীনের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে উচ্চমানের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রয়োজন। এই ব্যবস্থার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীনের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত ‌‌‌‌‌‌চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময় অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি ও শিল্প-শিক্ষা সমন্বয়ের ক্ষেত্রগুলোতে দুই দেশের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আধুনিক দক্ষতা প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও কর্মসংস্থানমুখী শিক্ষায় চীন-বাংলাদেশ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ আধুনিক কারিগরি শিক্ষা সংস্কারে চীনের সাফল্য ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে অত্যন্ত আগ্রহী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, পাঠ্যক্রম উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপক্ষীয় শিক্ষা বিনিময় বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করবে। এ ধরনের সহযোগিতা কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে চীনা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি প্রবর্তন ও আধুনিক পাঠ্যক্রম প্রবর্তনের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্প-শিক্ষা সমন্বয়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে চাইনিজ + ভোকেশনাল স্কিলস’ ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন অ্যালায়েন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজ আয়োজিত এ অনুষ্ঠানে গুয়াংডং ভোকেশনাল সিটি ও প্রদেশের ১১টি কারিগরি ও ভোকেশনাল কলেজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রতিনিধিদল বেইদৌ+ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাবরেটরি ঘুরে দেখেন এবং রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।

শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষা চীন
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
০৪ সেপ্টেম্বর ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
০২ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমানে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব উপহারের উদ্যোগ
২৩ আগস্ট ২০২৬
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
২৩ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে : শিক্ষামন্ত্রী
১৮ আগস্ট ২০২৬
আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী
১৭ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী
১০ আগস্ট ২০২৬
পুনঃনিরীক্ষণের আবেদন করলে সম্পূর্ণ খাতা দেখা হবে : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনকে গুলি করে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল
  2. পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  3. রাজধানীতে বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
  4. নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি
  5. ট্রাক-সিএনজি সংঘর্ষে মা নিহত, অক্ষত দুই বছরের শিশু
  6. ঘি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x