সংসদে আজ তিনটি বিল উত্থাপন হবে : চিফ হুইপ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। আজ বৃস্পতিবার (২৭ আগষ্ট) বিকেল ৩টায় শুরু হবে আজকের অধিবেশন। যেখানে গুরুত্বপূর্ণ তিনটি আইন উপস্থাপন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বেলা ১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দুটি অধিবেশন সফলভাবে শেষ হওয়ার পর আজকে তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। আজ তিনটি বিল উত্থাপন করা হবে।
বিল তিনটি হলো—সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬।
চিফ হুইপ জানান, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬: এই প্রস্তাবিত আইনে বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও তারা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার ধরে রাখতে পারবেন। মূলত হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধ করতে এই বড় পরিবর্তন আনা হচ্ছে।
জাতীয় মানবাধিকার কমিশন বিল২০২৬: জাতীয় মানবাধিকার কমিশন আইন শক্তিশালী করার লক্ষ্যে এটি আনা হচ্ছে।
গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬: গুমের মতো অপরাধ প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিতে এই খসড়া আইনটি তোলা হবে।

নিজস্ব প্রতিবেদক