Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সনাতনী ধারা ভেঙে জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা : মাহাদী আমিন
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

এডুকেশন এক্সচেঞ্জ বাংলাদেশ-চীন মেলবন্ধন শক্তিশালী করবে : মাহদী আমিন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৬:৩৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৬:৩৬, ২৭ আগস্ট ২০২৬
চীনের গুয়াংঝৌর সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি : মন্ত্রণালয়

বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ জোরদারে এডুকেশন এক্সচেঞ্জকে প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আমরা চাই দুই দেশের মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনটা বাড়ুক, আর সেটার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে এডুকেশন এক্সচেঞ্জ। আমাদের শিক্ষার্থীরা যেমন চীনে গিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবে, একইভাবে চীনা শিক্ষার্থীরাও বাংলাদেশে এসে সামার স্কুল ও বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রমে অংশ নেবে।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় বিকেলে চীনের গুয়াংঝৌর সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ সম্মেলনে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এসব কথা বলেন।

চীন ও বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, অ্যাকাডেমিক বিনিময় এবং দীর্ঘমেয়াদি শিক্ষাগত অংশীদারত্ব বৃদ্ধিতে উভয় পক্ষের দৃঢ় অঙ্গীকার প্রকাশের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়।

এর আগে, সকালে চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা বিষয়ক সভা হয়। সেখানে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন—এই চারটি প্রধান বিষয়ের ওপর আলোচনা করা হয়।

বিকেলের সম্মেলনে চীনের বর্তমান শিক্ষা ব্যবস্থার সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইতোমধ্যে চীনে পড়াশোনা করছে, তাদের অ্যাকাডেমিক পরিবেশ আর সুযোগ-সুবিধা কীভাবে আরও বাড়ানো যায়, সেটা নিয়েও আমাদের চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

তবে, শুধু শিক্ষার্থী পাঠানোই যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দেন। তিনি বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও বৈশ্বিক র‌্যাংঙ্কিয়ে যে সাফল্য দেখিয়েছে, তার অভিজ্ঞতা পেতে যৌথ গবেষণা ও ল্যাব শেয়ারিং প্রয়োজন। বিশেষ করে, কারিগরি শিক্ষা ও পলিটেকনিক খাতে চীনের অভিজ্ঞতা আমাদের শিক্ষকদের প্রশিক্ষণে কাজে লাগালে তা বাস্তব ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে।

এই মেলবন্ধন শুধু ক্লাসরুমের তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক ক্ষেত্রে দুই দেশের মেধাকে এক সুতোয় বাঁধার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মাহদী আমিন বাংলাদেশের ক্রমবর্ধমান শিক্ষাগত প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিশেষ করে কারিগরি শিক্ষা, গবেষণা সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব এবং চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে অ্যাকাডেমিক যোগাযোগ জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় বাংলাদেশে ‘চীনা ভাষা কেন্দ্র’ গড়ে তোলার ওপর জোর দেন, যা যোগ্য শিক্ষক, সুসংগঠিত কোর্স, শিক্ষাসামগ্রী এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।

পাশাপাশি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তারা দেশের শিক্ষার পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারেন এবং দীর্ঘমেয়াদি অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার বাস্তব সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে পারেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে আরও ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

চীন পক্ষের অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন গুয়াংডং প্রদেশের শিক্ষা বিভাগের প্রাদেশিক প্রধান পরিদর্শক জু শিমিন; এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন অফিসের উপ-পরিচালক ঝো লিউইউ; চীন-বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সমিতির সহসভাপতি প্রকৌশলী শেখ কোরবান আলী; যুগ্ম-সম্পাদক ওয়াং পেং; পরামর্শক ঝেং পেংউ এবং সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক ইয়াং চেংওয়েই।

সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ ও চীনের মধ্যে আরও গভীর ও সুসংগঠিত শিক্ষাগত অংশীদারত্বের আহ্বান জানান। তিনি যৌথ গবেষণা, বৃত্তি, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর জোর দেন এবং একই সঙ্গে উভয় পক্ষের প্রতিষ্ঠানগুলোকে টেকসই অ্যাকাডেমিক অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহিত করেন।

সম্মেলনে জু শিমিন আন্তর্জাতিক শিক্ষার প্রতি গুয়াংডংয়ের প্রতিশ্রুতি এবং আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী গ্রহণ করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ২৬১ জন বাংলাদেশি শিক্ষার্থী গুয়াংডংয়ে অধ্যয়ন করেছেন এবং ২০২৫ সালে ২০ জন গুয়াংডং সরকারের বৃত্তি পেয়েছেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে বোর্ডের ডেপুটি চেয়ার পান জুন এবং অ্যাডমিশন অফিসের কর্মকর্তা ঝাং ওয়েনশিন, সাউথ চায়না নরম্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রিন্সিপাল ইয়াং চেংওয়েই, আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগের পরিচালক তান উইহং, ইন্টারন্যাশনাল কালচার স্কুলের ডিন জিন তান এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা অফিসের তিন ডেপুটি ডিরেক্টর শেন লিলিং, ঝাও দি ও লি হুইরু; জিনান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল গুও নিং, সাউদার্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এডুকেশন স্কুলের ভাইস ডিন উ পেইশিয়ান, গুয়াংডং ইউনিভার্সিটি অব টেকনোলজির আন্তর্জাতিক বিনিময় কলেজের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক প্রধান ইয়ে জিয়ায়ি, গুয়াংঝু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন মা শিয়াওজি,  গুয়াংঝু ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিনের  ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত ভাইস ডিন লু গুয়ানরু এবং হংকং, ম্যাকাও, তাইওয়ান, ওভারসিজ চাইনিজ ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-টাইম কাউন্সিলর সুন শিয়াওমিং, গুয়াংডং ওশান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান চেন জিনজুন, হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি (শেনঝেন)-এর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বিষয়ক পরিচালক জৌ ইউয়েলি এবং গুয়াংডং পলিটেকনিক নরম্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের ভাইস ডিন পি শ্যাংইউসহ চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আয়োজন এবং আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে চীনে রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা চীন

সংশ্লিষ্ট সংবাদ: মাহদী আমিন

১৬ সেপ্টেম্বর ২০২৬
সাতটি খাতকে প্রাধান্য দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার : মাহদী আমিন
৩০ আগস্ট ২০২৬
২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন
২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা : মাহদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা
  2. তেলের দাম বাড়ানোর সরকারের যুক্তিগুলো কী ঠিক?
  3. সরকারি জমির এক শতাংশও ছাড় নয় : ভূমি প্রতিমন্ত্রী
  4. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
  5. তরুণ প্রজন্ম ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের
  6. যুদ্ধ, এআই চ্যালেঞ্জ ও সংকট নিয়ে শুরু জাতিসংঘ অধিবেশন, অনন্য উচ্চতায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x