Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে : ত্রাণমন্ত্রী
বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেওয়া হবে : ত্রাণমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : ত্রাণমন্ত্রী
১১২ টাকায় চাকরি পাওয়া সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুলু
উপকূল ও বন্যাপ্রবণ জেলায় উদ্ধারকারী নৌকা দিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:১০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:১২, ২৭ আগস্ট ২০২৬
লালমনিরহাটে বুধবার সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : বাসস

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে। সার বিতরণ ব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, সরকার কৃষকদের জন্য সারে প্রচুর পরিমাণে ভর্তুকি দিচ্ছে। সার বিতরণে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য ডিলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে।

ত্রাণমন্ত্রী বলেন, কোনো অসাধু ডিলার সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে মজুত করা সার উদ্ধার করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সার নিয়ে মানুষের মধ্যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালের রোগীদের উন্নত খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

সংশ্লিষ্ট সংবাদ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৯ আগস্ট ২০২৬
সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে : ত্রাণমন্ত্রী
২৭ এপ্রিল ২০২৬
বজ্রপাতের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ত্রাণমন্ত্রী
২৪ মার্চ ২০২৬
সিন্দুরমতী পুকুরকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ার ঘোষণা ত্রাণমন্ত্রীর
সর্বাধিক পঠিত
  1. শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু
  2. নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী
  3. গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২
  4. ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে : মঈন খান
  5. কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক
  6. চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x