Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২৫ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২৫ আগস্ট ২০২৬
আরও খবর
ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী ইউপি সদস্য কারাগারে
যৌতুক মামলায় আইনজীবী ও আসামিকে বাদী পক্ষের মারধর
২৩ চিকিৎসক রাজবাড়ী থেকে বেতন নিলেও কর্মস্থল অন্যত্র
২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে কারাগারে
প্রসূতির পেটে গজ রেখে সেলাই, মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

স্বামীর কাছে ৫ লাখ টাকা দাবি, যৌতুক মামলায় কারাগারে স্ত্রী

মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২৫ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
১৮:৩৫, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:৪৪, ২৫ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় মঙ্গলবার স্ত্রী তানিয়া খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : এনটিভি

স্বামীর সঙ্গে সংসার করার শর্তে পাঁচ লাখ টাকা যৌতুক দাবির মামলায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) স্ত্রী তানিয়া খাতুন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বালিয়াকান্দি আমলি আদালতের বিচারক আরিফ হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলকুলা (সাকুটিয়া) গ্রামের মো. মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তানিয়া খাতুন তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্বামীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। পরে যৌতুকের টাকা না দিলে তিনি সংসার করবেন না বলে জানিয়ে দেন। একপর্যায়ে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান।

মামলা সূত্রে আরও জানা যায়, পারিবারিকভাবে এবং স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তানিয়া যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হননি। পরে তিনি বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগ করা হয় মামলায়।

তানিয়ার স্বামী মো. সাখাওয়াত হোসেন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলাটি করেন।    

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, যৌতুক আইন সবার জন্য সমান। এ বিষয়ে বাদী ও আসামিপক্ষের মধ্যে একাধিকবার আইনজীবীদের মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও আসামি সংসার করতে রাজি হননি। লিগ্যাল এইডের মাধ্যমেও মীমাংসার চেষ্টা করা হয়। আসামি বাদী পক্ষের থেকে এর আগে ছয় লাখ টাকা নিয়েছেন। আবার পাঁচ লাখ টাকা দাবি করেছেন। বিষয়টি আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, যৌতুকের পাঁচ লাখ টাকা না দেওয়ায় তার স্ত্রী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

রাজবাড়ী যৌতুক মামলা কারাগারে

সংশ্লিষ্ট সংবাদ: রাজবাড়ী

২১ আগস্ট ২০২৬
প্রসূতির পেটে গজ রেখে সেলাই, মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
১৯ আগস্ট ২০২৬
পানির মোটর চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা
১৭ আগস্ট ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিল-পাটের গোডাউনসহ পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অর্থ কেলেঙ্কারি এড়াতে সপরিবারে আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী
  3. কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  4. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ফ্লাইটে নারীর মৃত্যু, মাসকাটে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
  6. ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x