Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
০০:৪৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪৯, ২০ আগস্ট ২০২৬
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
০০:৪৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪৯, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস
এক মণ গাঁজাসহ চার মামলার আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে উচ্চশব্দে গান বাজানো নিয়ে হামলা-সংঘর্ষ, আহত ৩০
বিয়ে করলেন ভাইরাল সেই প্রবাসী, এবার পাতে ‘আস্ত খাসি’

মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
০০:৪৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪৯, ২০ আগস্ট ২০২৬
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
০০:৪৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০০:৪৯, ২০ আগস্ট ২০২৬
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার পর বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে নিয়েছে জেলা পুলিশ। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্সের গেটে দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ আরও জানায়, পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ঘটনার বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য ও মাদ্রাসাছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।

ঘটনার পর জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পুলিশ লাইন্স ও মাদ্রাসা পাশাপাশি হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শব্দকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝি থেকেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২০ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল নিষিদ্ধ রিং জাল পুড়িয়ে ধ্বংস
১৮ আগস্ট ২০২৬
পাতে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর
২৪ জুলাই ২০২৬
খাল পুনঃখনন শেষে ৭৮ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
  2. জানাজা শেষে সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, বরখাস্ত
  3. বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
  4. বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন কেমন যাবে ?
  5. সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x