Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, গ্রেপ্তার ৩
পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাথি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ
ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী ইউপি সদস্য কারাগারে
স্বামীর কাছে ৫ লাখ টাকা দাবি, যৌতুক মামলায় কারাগারে স্ত্রী
পরিবহণ মালিক গ্রুপের বিরোধ

রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ

মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২৩:১০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
ফরিদপুর ও রাজবাড়ী সড়ক পরিবহণ মালিক গ্রুপের বিরোধে রাজবাড়ী-ফরিদপুর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ। ছবি : এনটিভি

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহণ ও রাজবাড়ী সড়ক পরিবহণ মালিক গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুই জেলার যাত্রীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীরাও দুর্ভোগে পড়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে মাহেন্দ্র, ইজিবাইক ও ত্রিচক্রযানে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছে।

রাজবাড়ী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলের অভিযোগ, গোল্ডেন লাইন পরিবহণের রাজবাড়ী রুটে চারটি ট্রিপ পরিচালনার অনুমতি থাকলেও বর্তমানে প্রতিদিন ২০ থেকে ২৫টি ট্রিপ পরিচালনা করা হচ্ছে। রাজবাড়ী ও পাংশায় গোল্ডেন লাইনের কাউন্টার থাকায় একটির পর একটি বাস চলাচল করছে। অথচ রাজবাড়ীর পরিবহণগুলো ফরিদপুরের ওই রুটে পর্যাপ্ত ট্রিপ পরিচালনার সুযোগ পাচ্ছে না।

মো. মাহমুদুল হক জুয়েল বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ী প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি। ২০২৩ সালেও বিভাগীয় কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

মো. মাহমুদুল হক জুয়েলের দাবি, আইন ও নির্ধারিত রুট অনুযায়ী দুই জেলার পরিবহণ মালিকদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

পরিবহন মালিকদের দাবি, ২০২৩ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে গোল্ডেন লাইন পরিবহণের চারটি ট্রিপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। কাগজে-কলমে গোল্ডেন লাইন পরিবহণের চারটি ট্রিপ কিন্তু তারা তা মানে না।

এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর রেখা পরিবহণের একটি বাস আটকে স্টাফদের মারধর, টাকা ছিনিয়ে নেওয়া ও বাস ভাঙচুরের অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর থেকেই রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী থেকে ফরিদপুরগামী যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের দুর্ভোগ বেশি হচ্ছে। বিকল্প যানবাহনে চলাচলে অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে।

একতা পরিবহণের সুপারভাইজার জাহিদ অভিযোগ করেন, আজ বুধবার ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল তার ওপর হামলার চেষ্টা করে এবং বাসের যাত্রীদের নামিয়ে দেয়। পরে তিনি যাত্রীদের ভাড়া ফেরত দিয়ে খালি বাস নিয়ে রাজবাড়ীতে ফিরে আসেন।

ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরূপ রায় অপু বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়েও জানানো হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, বাস চলাচল বন্ধের বিষয়টি তারা জানতে পেরেছেন। সমস্যা সমাধানে দুই জেলার বাস মালিক সমিতির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, রাজবাড়ীর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বাস চলাচল বন্ধ বিরোধ রাজবাড়ী

সংশ্লিষ্ট সংবাদ: বাস চলাচল বন্ধ

১৭ আগস্ট ২০২৬
শ্রমিকদের জিম্মি করে বাস চলাচল বন্ধের অভিযোগ
২১ মে ২০২৬
অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
১৭ নভেম্বর ২০২৫
বরিশালে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x