Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:০০, ১৯ আগস্ট ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:০০, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
ঝুম বৃষ্টিতে শুরু ঢাকার সকাল, চলবে কতক্ষণ?
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
এক দফার আন্দোলনের জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিন : জামায়াত আমির
বাস-প্রাইভেটকার সংঘর্ষে মুন্সীগঞ্জে নিহত ৪
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১৭৯

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:০০, ১৯ আগস্ট ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৬:৪০, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:০০, ১৯ আগস্ট ২০২৬

স্বামীর শেষবিদায়ে অংশ নিতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য তাকে এই শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. দীপু মনির আইনজীবীর আবেদনের পরিপ্রক্ষিতে জেলা প্রশাসন এই প্যারোলে মুক্তির সিদ্ধান্ত মঞ্জুর করেছে।

এর আগে আজ দুপুরে দীপু মনির মেয়ে তানি দীপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। কারাফাটক থেকে বের হয়েই তিনি মায়ের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। আবেদনপত্রে শুরুতে চার দিনের মুক্তির জন্য বলা হলেও জেলা প্রশাসন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, আগামীকাল সকালে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি রাজধানীর কলাবাগানের বাসভবনে যাবেন স্বামীকে শেষবারের মতো দেখতে। পরবর্তীতে ধানমণ্ডির তাকওয়া বা আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হবে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ (৭৬)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।

ডা. দীপু মনি প্যারোলে মুক্তি তৌফিক নওয়াজ মুন্সীগঞ্জ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ভিডিও সংবাদ
০২ মার্চ ২০২৪
মনের দরজা-জানালা খুলতে বই পড়তে হবে : দীপু মনি
০৯ ফেব্রুয়ারি ২০২৪
প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার শুরু হবে : সমাজকল্যাণমন্ত্রী
০৯ ফেব্রুয়ারি ২০২৪
বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না, ডে কেয়ার সেন্টার হবে : সমাজকল্যাণমন্ত্রী
০৪ ফেব্রুয়ারি ২০২৪
দেশের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রম উৎসাহিত করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
২৮ জানুয়ারি ২০২৪
প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না : সমাজকল্যাণমন্ত্রী
২৬ জানুয়ারি ২০২৪
শিশুদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
২১ জানুয়ারি ২০২৪
সমাজসেবায় সবাইকে এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
১৯ জানুয়ারি ২০২৪
মানুষের জন্য কিছু করাকে ইবাদত বলেই মনে করি : সমাজকল্যাণমন্ত্রী
১৯ জানুয়ারি ২০২৪
চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসা হবে : সমাজকল্যাণমন্ত্রী
১৭ জানুয়ারি ২০২৪
বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তরুণদের বিজ্ঞানমনস্ক চিন্তায় উৎসাহিত করে আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব : রেল প্রতিমন্ত্রী
  2. শাহজালাল বিমানবন্দরের ওয়াশরুমের কমোড থেকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ
  3. বাবা-মায়ের পথ ধরে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
  4. বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. শিল্পে গ্যাস সংকট কিছুটা কাটলেও বাসাবাড়িতে সরবরাহ অপ্রতুল
  6. এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x