Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
আরও খবর
পটুয়াখালীতে চরের ঘাস খেয়ে অসুস্থ ২৫ মহিষ, মারা গেছে তিনটি
‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি
শখ থেকে রঙিন মাছের খামার, এখন মাসে লাখ টাকা আয়
এক ট্রলারেই মিলল ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপিনেতা

কাজল বরণ দাস, পটুয়াখালী
০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:৫৫, ১৮ আগস্ট ২০২৬
রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদার। ফাইল ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বিএনপির এক নেতার বক্তব্য শেষ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে।

ওই নেতা হলেন- রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদার।

রোববার (১৬ আগস্ট) রাতে ১২ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা জাকির হোসেন নোয়াব দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এরপর উপস্থিত নেতাকর্মীদের কয়েকজনকে তার এই কথা শুনে অট্টহাসি দিতে দেখা যায়। পাশাপাশি কয়েকজন হাত দিয়ে ইশারা করে তাকে তাৎক্ষণিক থামানোর চেষ্টা করেন।

জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াবও বক্তব্য দেন। তার বক্তব্যের শেষ মুহূর্তে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

তবে বিএনপির কয়েকজন নেতার দাবি, তিনি ‘জয় বাংলা’ বলার পর বক্তব্য শেষ করেন। তবে ‘জয় বঙ্গবন্ধু’ বলার বিষয়টি স্পষ্ট নয়; শব্দটি অস্পষ্ট শোনা যাচ্ছে। তবে তালাশ বিডি নামক একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, বিএনপি নেতা জাকির হোসেন নোয়াব বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেছেন।

এ বিষয়ে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন নোয়াব হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জাকির হোসেন বলেন, উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন। সে-ই ভালো জানেন। আমি কিছু বলব না।

এ ব্যাপারে সোমবার বিকেলে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তার কোনো মন্তব্য জানা যায়নি।

পটুয়াখালী বিএনপিনেতা বক্তব্য

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

২৮ আগস্ট ২০২৬
পটুয়াখালীতে চরের ঘাস খেয়ে অসুস্থ ২৫ মহিষ, মারা গেছে তিনটি
২৫ আগস্ট ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীকে শাস্তি
১৭ আগস্ট ২০২৬
শখের রঙিন মাছ চাষে লাখপতি পটুয়াখালীর ইমন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
  2. হাসনাতের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
  3. অবৈধ অটোরিকশা বন্ধে গুলশান-বনানীবাসীর পাঁচ দফা দাবি
  4. রাশিয়ায় বিস্ফোরণে নিহত জাকিরের বাড়িতে শোকের মাতম
  5. মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
  6. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ২০ কিলোমিটার যানজট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x