Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০২, ১৬ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০২, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি : রায় হচ্ছেনা, ফের বিচারক শুনবে যুক্তিতর্ক
ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর
মেট্রোরেল ও বর্জ্যবিদ্যুৎ প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে দুর্নীতির অভিযোগ নাকচ
ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্যগ্রহণ

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি মামলার রায় ১ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক
১৭:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০২, ১৬ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০২, ১৬ আগস্ট ২০২৬
সাভারের রানা প্লাজা ধসে এক হাজারের বেশি মানুষ নিহত হয়, ডানে ভবনের মালিক সোহেল রানা। ফাইল ছবি

সাভারের রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতির মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় ঘোষণা করা হবে আগামী ১ সেপ্টেম্বর।

আজ রোববার (১৬ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এ তারিখ নির্ধারণ করেন। এদিন আদালতে মামলার রায় প্রদানের জন্য দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না থাকায় বিচারক নতুন দিন ঠিক করেন।

আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় সোহেল রানা জামিনে রয়েছেন। তবে তিনি অন্য মামলায় কারাগারে আটক রয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন—সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব। এর মধ্যে মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম মামলার শুরু থেকেই পলাতক। জামিনে থাকা অন্য আসামিরা রোববার আদালতে হাজির হন।

এদিকে, মামলার বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন মারা যান। পরে তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার ১০তলা রানা প্লাজা ভবন ধসে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা ঘটে। কয়েকটি পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকা ভবনটির নিচে চাপা পড়েন প্রায় পাঁচ হাজার শ্রমিক। উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে ১ হাজার ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে। আহত ও পঙ্গুত্ববরণ করেন প্রায় দুই হাজার শ্রমিক।

পরবর্তীতে ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম।

মামলার পরে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি অধিকতর তদন্ত শেষে ১৮ জনকে আসামি করে প্রতিবেদন জমা দেওয়া হয়।

২০১৭ সালের ২৯ এপ্রিল ভারত পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‌্যাব। রানা প্লাজা ধসের ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আরও দুটি মামলা বিচারাধীন।

রানা প্লাজা দুর্নীতি সোহেল রানা রানা প্লাজা ট্র্যাজেডি

সংশ্লিষ্ট সংবাদ: রানা প্লাজা

২৪ এপ্রিল ২০২৬
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
২৪ এপ্রিল ২০২৬
সাক্ষীর অভাবে ঝুলছে হত্যা মামলা, ক্ষতিপূরণ দাবি শ্রমিকদের
২৮ অক্টোবর ২০২৪
রানা প্লাজা ধস : সোহেল রানার জামিন স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x