Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
সেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে : প্রতিমন্ত্রী
প্রশিক্ষণ দেওয়ার সময় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপিকে শক্তিশালী করা হচ্ছে
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪৮০০ তরুণ-তরুণী, পাবেন ভাতা

সরকারি ক্রয় বিষয়ে বিপিপিএ’র চার সপ্তাহের প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১৬, ১১ আগস্ট ২০২৬

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) চার সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ৮ আগস্ট রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) ক্যাম্পাসে এ প্রশিক্ষণের প্রথম ব্যাচ শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চার সপ্তাহের অনাবাসিক এ প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের ২৮ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। তাদের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন। প্রশিক্ষণ আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মেয়াদ তিন সপ্তাহ থেকে বাড়িয়ে চার সপ্তাহ করা হয়েছে। একই সঙ্গে এর পরিধিও বাড়ানো হয়েছে। নতুন কর্মসূচিতে অতিরিক্ত কেস স্টাডি ও ব্যবহারিক সেশনের পাশাপাশি বিপিপিএ ও একটি ক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যালয় পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫-এ ভৌত সেবাকে সরকারি ক্রয়ের পৃথক শ্রেণি হিসেবে স্বীকৃতি দেওয়ায় এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে। এছাড়া ই-জিপি বিষয়ে ওরিয়েন্টেশন এক দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, সরকারি ক্রয় কার্যক্রমের মানোন্নয়নে কর্মকর্তাদের মৌলিক প্রকিউরমেন্ট প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন অর্জনে টেকসই ক্রয় বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, অংশগ্রহণকারীদের সরকারি ক্রয় আইন ও বিধিমালার পাশাপাশি মানসম্মত দরপত্র দলিলের আলোকে সরকারি ক্রয়প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। সব সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক হওয়ায় এ ব্যবস্থা সম্পর্কেও তাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে ইএসসিবির রেক্টর মো. আশরাফুল আলম, আইইবির ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস) ইঞ্জিনিয়ার শেখ আল আমিনসহ বিপিপিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চার সপ্তাহের দ্বিতীয় অনাবাসিক প্রশিক্ষণ আগামী ১৫ আগস্ট ইএসসিবিতে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর শেষ হবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বিপিপিএ প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর
  3. এমপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর
  4. বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আশঙ্কা, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : আইনমন্ত্রী
  6. পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x