Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২২:৩০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৮ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
২২:৩০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৮ আগস্ট ২০২৬
আরও খবর
নাশকতার পরিকল্পনা : শুটার আশিক কারাগারে
নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবককে কারাগারে প্রেরণ
পেট্রল পাম্পের টাকা ছিনতাই : আসামি সাগর রিমান্ডে
নব্য জেএমবির সদস্য আরিফ রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলা

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী রিমান্ডে

আদালত প্রতিবেদক
২২:৩০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৮ আগস্ট ২০২৬
আদালত প্রতিবেদক
২২:৩০, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ০৮ আগস্ট ২০২৬
ঢাকার সিএমএম আদালত। ফাইল ছবি

নাশকতার অভিযোগে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মফিজুর রহমান আসামিদের হাজির করে প্রত্যেককে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. নান্নু মিয়া (৩৮), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)।

নথি থেকে জানা গেছে, গত ৭ আগস্ট রাতে গুলশান শুটিং ক্লাবের সামনে দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের পঞ্চম তলার ফুডকোর্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করছেন। সেখানে তারা নাশকতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পুলিশ সেখানে যায়। তারা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা কৌশলে পালিয়ে যান বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

আটকের সময় আসামিদের কাছ থেকে আওয়ামী লীগের যশোর জেলার চৌগাছা উপজেলা শাখার একাধিক কমিটির তালিকা জব্দ করা হয়েছে বলেও রিমান্ড আবেদনে দাবি করা হয়।

গতকাল গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

রিমান্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ

সংশ্লিষ্ট সংবাদ: রিমান্ড

১৩ আগস্ট ২০২৬
নব্য জেএমবির সদস্য আরিফ রিমান্ডে
০৩ আগস্ট ২০২৬
চিকিৎসক রোকসানা হত্যা, ২ দিনের রিমান্ডে স্বামী
০২ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নিবাস ৫ দিনের রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  2. জাজিরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন, আতঙ্কে পদ্মা পারের বাসিন্দারা
  3. দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত
  4. ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, যেমন থাকবে তাপমাত্রা
  5. চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ মৃত্যু, জাহাজ কাটা চলছিল গ্যাসমুক্ত না করেই
  6. বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x