Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৫৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০২, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৫৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০২, ০৪ আগস্ট ২০২৬
আরও খবর
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা
সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: প্রতিমন্ত্রী

ঢাকাকে পরিবেশবান্ধব করতে নাগরিকদেরও ভূমিকা পালন করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৫৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০২, ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:৫৫, ০৪ আগস্ট ২০২৬
আপডেট: ০১:০২, ০৪ আগস্ট ২০২৬
ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকার যেমন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, তেমনি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোমবার রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মীর শাহে আলম বলেন, সোসাইটিগুলোর প্রতিনিধিরা যেসব সমস্যা ও পরামর্শ তুলে ধরেছেন, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সব সমস্যার সমাধানের জন্য সকলের ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এসব এলাকার স্যুয়ারেজ নেটওয়ার্ক পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর সঙ্গে পর্যায়ক্রমে সংযুক্ত করার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উন্মুক্ত আলোচনায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং অন্যান্য নাগরিক সেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভার প্রথমে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রযুক্তি ও আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংশ্লিষ্ট সংবাদ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩০ আগস্ট ২০২৬
রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা
০৯ জুলাই ২০২৬
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
২৩ মে ২০২৬
আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
  2. ‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
  3. মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০
  4. জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু
  5. জাতিসংঘের অধিবেশন শুরু ও সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ
  6. ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় থানায় অভিযোগ দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x