ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার
আব্দুল মমিন সরকার। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সংযুক্ত উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে পরিচালক (জনসংযোগ) হিসেবে বদলি করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে ইসির বর্তমান পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)