Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:১৫, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১৮, ২৬ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:১৫, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১৮, ২৬ জুলাই ২০২৬
আরও খবর
বরিশালে শাপলার বিল দেখতে এসে পর্যটকের মৃত্যু
ফ্যামিলি কার্ডে অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড
মহাসড়কের পাশে নারীর মরদেহ

বরিশালে সিভিল সার্জন অফিসে প্রতীকী তালা

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:১৫, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১৮, ২৬ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৫:১৫, ২৬ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১৮, ২৬ জুলাই ২০২৬
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন। ছবি : এনটিভি

বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও তার অপসরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করে জানান, বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত এক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ জেলার সিভিল সার্জন পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে জানতে পারেন, যোগদানের শেষ দিন হওয়া সত্ত্বেও ডা. মনিরুজ্জামান কার্যালয়ে উপস্থিত হননি। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, যার বিরুদ্ধে নানান গুরুতর অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ দায়িত্ব দেওয়া মানা যায় না। আমরা একজন সৎ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে দেখতে চাই।

বিএম কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, বরিশালের সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। বিতর্কিত কর্মকর্তা অপসারণ করে অবিলম্বে যোগ্য ব্যক্তি নিয়োগ দিতে হবে।

অন্যান্য শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা পূর্বে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও নানান দুর্নীতিতে যুক্ত ছিলেন। তাই তাঁকে কোনো অবস্থাতেই দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।

অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা অবিলম্বে বিতর্কিত কর্মকর্তার নিয়োগ বাতিল করে একজন যোগ্য ও সৎ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বরিশাল সিভিল সার্জন অফিস প্রতীকী তালা

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

২৮ জুলাই ২০২৬
বরিশালে শাপলার বিল দেখতে এসে পর্যটকের মৃত্যু
২৮ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডে অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
২৫ জুলাই ২০২৬
আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেল কিশোরী মা
  3. সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ পাশাপাশি দাফন
  4. এনসিপির গাড়িবহরে হামলা, নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ কয়েকজন আহত
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ‘আমার ভাই পুড়ে কঙ্কাল হয়ে গেছে, লাশটা অন্তত ফেরত চাই’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x