Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
১৭:০৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৯, ২৫ জুলাই ২০২৬
জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
১৭:০৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৯, ২৫ জুলাই ২০২৬
আরও খবর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন, আনন্দে ভাসছে ঠাকুরগাঁও
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব ছাড়লেন মির্জা ফখরুল
প্রভাষক থেকে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

কৃষি প্রযুক্তির আধুনিকায়ন অত্যন্ত জরুরি : মির্জা ফখরুল

জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
১৭:০৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৯, ২৫ জুলাই ২০২৬
জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)
১৭:০৫, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৯, ২৫ জুলাই ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বগুড়ার শেরপুরে আরডিএ এর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে কেবল রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি প্রযুক্তির আধুনিকায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৫ জুলাই) বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে স্থান পায় একাডেমির বিভিন্ন গবেষণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। অনুষ্ঠানে বক্তারা কৃষিপণ্যের বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে নতুন ও কার্যকর পরিকল্পনার ওপর বিশেষ তাগিদ দেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উন্নয়ন করতে হলে শুধু রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ করলেই চলবে না, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। বর্তমানে দেশের প্রান্তিক চাষিরা হাড়ভাঙা খাটুনি করেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ফলে কৃষিকাজের প্রতি দিন দিন অনীহা তৈরি হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য শুভকর নয়।

উৎপাদিত কৃষিপণ্যের লাভের সিংহভাগ মধ্যস্বত্বভোগীদের পকেটে যাওয়াকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে মন্ত্রী সরাসরি কৃষিজাত পণ্য বাজারজাতকরণের জন্য বাস্তবমুখী নতুন পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি পর্যায়ে নিবিড় গবেষণা ও আধুনিক প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ঘটানোর তাগিদ দেন।

সম্মেলনে উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য (জয়পুরহাট-বগুড়া) সুরাইয়া জেরিন (রনি)। এ ছাড়াও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল-ই মোহামেদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকারমন্ত্রী‌‌‌‌‌‌ উন্নত কৃষি প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩ আগস্ট ২০২৬
সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপি মহাসচিবের দায়িত্ব ছাড়লেন মির্জা ফখরুল
১৩ আগস্ট ২০২৬
প্রভাষক থেকে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
১৩ আগস্ট ২০২৬
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. রাজধানীর মগবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  3. রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান
  4. ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শুরু
  5. রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ২ দিন ধরে গ্যাস নেই কুমিল্লায়, কবে আসবে জানে না কর্তৃপক্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x