Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:২৫, ১৭ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:২৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২০:২৪, ১৭ জুলাই ২০২৬
আরও খবর
ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
পুরুষ হওয়ার ইচ্ছায় অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু
প্রায় ৭ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে!
সরকার ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় : প্রতিমন্ত্রী নুর 
ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:২৫, ১৭ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
২০:২৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ২০:২৪, ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নেওয়ায় বরিশালে সমর্থকদের আনন্দ মিছিল। ছবি : এনটিভি

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ায় আনন্দ মিছিল করেছেন বরিশালের আর্জেন্টিনা সমর্থকরা। প্রিয় দলের দাপুটে জয় উদযাপন করতে আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নগরীতে আনন্দ মিছিল করেন তারা।

আর্জেন্টিনা সমর্থকদের মিছিল ঘিরে নগরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিকেলে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক থেকে আনন্দ মিছিলটি বের হয়।

আনন্দ মিছিলে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি ও জাতীয় পতাকা হাতে শতাধিক সমর্থক অংশ নেন। মিছিলটি সদর রোড, অশ্বিনী কুমার হল এলাকা, ফজলুল হক এভিনিউসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেলস পার্কে এসে শেষ হয়।

মিছিল চলাকালে সমর্থকরা ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’, ‘মেসি, মেসি’সহ বিভিন্ন স্লোগান দেন। অনেকের হাতে ছিল আর্জেন্টিনার বড় বড় পতাকা। কেউ মোটরসাইকেল বা প্রাইভেটকারে আবার কেউবা হেঁটে মিছিলে অংশ নেন।
মিছিলের সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অনেক পথচারী ও সাধারণ মানুষ আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস উপভোগ করেন। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

আর্জেন্টিনা সমর্থকরা বলেন, বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স তাদের গর্বিত করেছে। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠা পুরো দলের আত্মবিশ্বাসের প্রতিফলন। তাই এই ঐতিহাসিক জয় উদযাপন করতেই তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিলে অংশ নিয়েছেন।

একাধিক সমর্থক জানান, বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা আরও গভীর হয়েছে। দলের প্রতিটি বড় জয়ের পর তারা বরিশালে একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। ফাইনালেও একই ধরনের নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনা শিরোপা আবার জিতবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত আয়োজন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে মিছিল শেষ হয়েছে। ভবিষ্যতেও আর্জেন্টিনার সাফল্য উদযাপনে এমন আয়োজন অব্যাহত থাকবে।

বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে গত বুধবার (১৫ জুলাই) দিনগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জয় এবং শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে যাওয়ার আনন্দই বরিশালের ফুটবলপ্রেমীদের রাস্তায় নামিয়ে আনে। তাদের প্রত্যাশা, ফাইনালেও জয় তুলে নিয়ে আবারও শিরোপা উঁচিয়ে ধরবে আর্জেন্টিনার ফুটবল জাদুকর মেসি।

বরিশাল আনন্দ মিছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা সমর্থক
২৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৯ আগস্ট ২০২৬
উদ্বোধনের দুই মাসেই উঠছে সড়কের কার্পেটিং
১৬ আগস্ট ২০২৬
সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স তৈরি করা হবে: তথ্যমন্ত্রী
১০ আগস্ট ২০২৬
বাংলাদেশে এসে বরিশালের মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক
০৭ আগস্ট ২০২৬
খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
০৬ আগস্ট ২০২৬
বরিশালের লাল শাপলার বিলে কখন গেলে মিলবে আসল সৌন্দর্য?
০৫ আগস্ট ২০২৬
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০
০৩ আগস্ট ২০২৬
বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
৩১ জুলাই ২০২৬
ধর্ম, বর্ণ বিবেচনায় কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী
৩১ জুলাই ২০২৬
ধর্ষণ মামলায় বরিশালে ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাক স্বাধীনতা যেন বাক শালীনতার সীমা লঙ্ঘন না করে : প্রধানমন্ত্রী
  2. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ৯৬ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি রূপপুরের বিদ্যুৎ-ইন্টারনেট, তদন্ত কমিটি গঠন
  4. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন : আইনমন্ত্রী
  6. সংসদে যে আচরণ লক্ষ করেছি, সেটা গণতান্ত্রিক সংসদে হয় না : রুমিন ফারহানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x