Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:০৪, ১৪ জুলাই ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:০৪, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা
জুলাইতে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত : বিআরটিএ
হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২
সৌদি আরবে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
গাজীপুরে চলন্ত বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:০৪, ১৪ জুলাই ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১২:০০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:০৪, ১৪ জুলাই ২০২৬
অপর একটি বাসের ধাক্কায় সিডিএম পরিবহণের বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ছবি : এনটিভি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহণের একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহণের বাসটির সামনের অংশ এবং সিডিএম পরিবহণের বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এই দুর্ঘটনায় সিডিএম পরিবহণের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত ইমরান চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা এবং ফজলুল হক গাজীর ছেলে। এছাড়া দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত বাস দুটিকে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এই সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা সড়ক দুর্ঘটনা নিহত
০৯ আগস্ট ২০২৬
‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’
০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
০৭ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১৫ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা
০৩ আগস্ট ২০২৬
কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
০৩ আগস্ট ২০২৬
১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
০২ আগস্ট ২০২৬
বেইলি ব্রিজ ভেঙে পড়ল ইটবোঝাই বাল্কহেডের ওপর
০২ আগস্ট ২০২৬
স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিলল দুই যুগ আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ
০১ আগস্ট ২০২৬
খেলাধুলাকেও বারবার রাজনীতিকরণ করা হয়েছে, এটাই সবচেয়ে দুঃখজনক : কৃষিমন্ত্রী
৩০ জুলাই ২০২৬
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু
২৮ জুলাই ২০২৬
কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত : বিজিবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভাইকে কুপিয়ে হত্যা
  2. সমাধান আমাদের হাতে আছে, কিন্তু ক্ষমতা আপনার হাতে : হাসনাত আবদুল্লাহ
  3. গাজীপুরে চলন্ত বাসের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
  4. দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  5. র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x