Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
আরও খবর
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল নেপালও
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের পাশে সংযুক্ত আরব আমিরাত
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা
বন্যায় বিধ্বস্ত চীনের সীমান্ত অঞ্চলে শত শত মানুষের ভাগ্য এখনও অজানা
ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক

বন্যাকবলিত মানুষের মাঝে নৌবাহিনীর রান্না করা খাবার বিতরণ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৩:৩০, ১৩ জুলাই ২০২৬
রোববার নৌবাহিনী কর্তৃক চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ছবি : আইএসপিআর

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে রোববার (১২ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত দুস্থ পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে সর্বমোট ১৬শ' প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া, কমান্ডার বিএন ফ্লিট-এর বিশেষ তত্ত্বাবধানে আরও ৪০০ প্যাকেট রান্না করা খাবার বন্যাকবলিত দুর্গত এলাকায় বিতরণ করা হয়। নৌবাহিনীর দুটি পৃথক ইউনিটের সমন্বয়ে আজ সর্বমোট ২ হাজার প্যাকেট প্রস্তুতকৃত খাবার পানিবন্দি মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, আকস্মিক বন্যায় ঘরবাড়ি প্লাবিত হওয়ায় অনেক পরিবারে রান্নাবান্নার সুযোগ বন্ধ হয়ে গেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে তাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত নৌবাহিনীর এই জরুরি খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নৌবাহিনী বন্যা

সংশ্লিষ্ট সংবাদ: নৌবাহিনী

০৬ আগস্ট ২০২৬
নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের শাহাদৎবার্ষিকী আজ
০৫ আগস্ট ২০২৬
নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের শাহাদৎবার্ষিকী কাল
১৭ জুলাই ২০২৬
নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
  2. আমি এখানে জাতীয় কাজে আসিনি : ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান
  3. রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ভোলায় বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা স্থাপন করতে চাই : প্রধানমন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x