Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১১ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১১ জুলাই ২০২৬
আরও খবর
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
সারাদেশে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার
মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
৬ মাসে যে কাজ হয়েছে ৬ বছরেও কোনো সরকার তা করে দেখাতে পারবে না : নিতাই রায়

সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১১ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:২২, ১১ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছেন, দেশের জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) পুরোপুরি কাজে লাগাতে সরকার সেশনজট দূরীকরণ, পাঠ্যক্রম সংস্কার এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষা সম্পন্ন নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। আজ শনিবার (১১ জুলাই) সাভারে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সিলেবাস ও পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কমিটি সমন্বিতভাবে কাজ করছে, যাতে আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়। তিনি বলেন, দুই বছরের কোর্স দুই বছরেই শেষ হতে হবে। একইভাবে, ছয় বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী যেন ১৮ বছর বয়সের মধ্যে ১২ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করে উচ্চ মাধ্যমিক স্তর শেষ করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কোনো ধরনের সেশনজট থাকবে না। আমাদের সন্তানদের মূল্যবান সময় অকারণে নষ্ট হতে দেওয়া যাবে না। অর্থাৎ, দেশের জনমিতিক সুবিধা যাতে পুরোপুরি কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অতীতের কিছু উদাহরণ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আগে সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না শেখা কিংবা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয়ে বিদেশ সফরে যেতেন। সেই সময় এখন আর নেই। তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষা ব্যবস্থার চারটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে সংস্কৃতি, খেলাধুলা, পারিবারিক মূল্যবোধ এবং আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রধান উপদেষ্টারও বিশেষ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে,’ বলেন তিনি।

ড. মিলন জানান, চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে আনন্দময় শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচিতে সংযোজন করা হবে। তিনি বলেন, পাঠ্যবইয়ে নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলতি বছরের পাঠ্যবইয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংশোধন আনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঠ্যক্রম পরিবর্তন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই পরিকল্পিতভাবে আমরা আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।’

শিক্ষকদের দক্ষতা উন্নয়নের ওপরও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্যের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তি কর্মসূচিতে এবার থেকে ২০ শতাংশ বৃত্তি বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য এবং ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অতীতে এ ধরনের ব্যবস্থা ছিল না। তিনি বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার এবং সরকার সেই অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সেসব এলাকার পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

এর আগে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী সেশনজট সরকার আ ন ম এহছানুল হক মিলন

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

০৪ সেপ্টেম্বর ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
০২ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমানে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  2. সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান
  3. লংমার্চের কর্মসূচি নিয়ে সচেতন মহলকে সজাগ থাকতে হবে : জহির উদ্দিন স্বপন
  4. কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল!
  5. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত
  6. সবকিছুতে ‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x