Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৮:১৫, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৯ জুলাই ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৮:১৫, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৯ জুলাই ২০২৬
আরও খবর
নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা : উদ্ধারকাজ স্থগিত চীনের
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০, নিখোঁজ দেড় হাজার
কোন কারণে নেপালের ভয়াবহ বন্যা?
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৩ শতাধিক

কমলগঞ্জে পাহাড়ি ঢলে বন্যা, বিএসএফের আপত্তিতে হচ্ছে না বাঁধ সংস্কার

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৮:১৫, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৯ জুলাই ২০২৬
আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
১৮:১৫, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৯ জুলাই ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মোকাবিলা গ্রামে ধলই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়েছে। ছবি : এনটিভি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিলা গ্রামে ধলই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। গত দুই দিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে যাওয়ায় ইসলামপুর, আদমপুর ও আলীনগর ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় ধলই নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও কোথাও কোমর সমান পানি জমে রয়েছে। বহু পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে, কৃষিজমিতে ৪ থেকে ৫ ফুট পর্যন্ত পানি জমে থাকায় আউশ ধান ও বিভিন্ন ধরনের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, বর্তমানে মাঠে তেমন ফসল না থাকলেও আউশ ধান ও কিছু সবজিক্ষেতসহ প্রায় ১০০ হেক্টর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ধলই নদীর লংগুরপার ও কুমড়াকাপন এলাকার আরও দুটি প্রতিরক্ষা বাঁধ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব বাঁধও ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, ইসলামপুর ইউনিয়নের মোকাবিলা এলাকার ধলই নদীর প্রতিরক্ষা বাঁধের সংস্কারকাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সীমান্তবর্তী এলাকাটিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তির কারণে বাঁধের কাজ শেষ করা যায়নি।

বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, মোকাবিলা গ্রামের প্রতিরক্ষা বাঁধটি নো-ম্যানস ল্যান্ড এলাকায় হওয়ায় পানি উন্নয়ন বোর্ড চাইলে একতরফাভাবে সেখানে কাজ করতে পারে না। এ ধরনের সংস্কারকাজ বাস্তবায়নে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও ভারতের সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ‘পানি শক্তি’-এর মধ্যে কূটনৈতিক সমন্বয় প্রয়োজন।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও বলেন, একইভাবে ভারতের বিএসএফ বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া নো-ম্যানস ল্যান্ডে কোনো ধরনের নির্মাণ বা সংস্কারকাজ পরিচালনা করতে পারে না।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এসব প্রতিরক্ষা বাঁধ দ্রুত ও স্থায়ীভাবে সংস্কার করা না হলে প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের বন্যা ও দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটবে।

বন্যা বাঁধ সংস্কার কমলগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: বন্যা

২৬ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, শতশত পর্যটক নিখোঁজ
০৪ আগস্ট ২০২৬
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে পানি, ৭ জেলায় বন্যার আশঙ্কা
২৪ জুলাই ২০২৬
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x