Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:১৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ০৫ জুলাই ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:১৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ০৫ জুলাই ২০২৬
আরও খবর
শনিরআখড়ায় দোকানে ঢুকে গুলির ঘটনায় আসামি রিমান্ডে
অভিবাসীকে গুলির পর মিথ্যা তথ্য দেওয়ায় আইসিই কর্মকর্তা ফের গ্রেপ্তার
রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
সৌদিতে যুবককে গুলি করে হত্যা, দুই ছেলে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা
সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

সালিশি বৈঠকে নাতির গুলিতে আহত বৃদ্ধ

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:১৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ০৫ জুলাই ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১১:১৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ১১:১৭, ০৫ জুলাই ২০২৬
গুলিবিদ্ধ অবস্থায় নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ডাকা সালিশি বৈঠকে বাকবিতণ্ডার একপর্যায়ে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে তারই আপন নাতির বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটোয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে গুলিবিদ্ধ বৃদ্ধের নাতি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক হয়, যেখানে ফারুকের চাচা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সালিশ চলাকালীন ফারুকের স্ত্রী আয়েশার সঙ্গে নজরুলের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এতে ক্ষিপ্ত হয়ে আয়েশা বেগম মোবাইল ফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। মায়ের ফোন পেয়ে আশিক রাতেই এলাকায় ছুটে আসেন এবং শনিবার বিকেলে এই ঘটনা নিয়ে পুনরায় বাকবিতণ্ডার একপর্যায়ে বৃদ্ধ নজরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি নজরুলের বাঁ হাতের কব্জির ওপরে লাগে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আশিক পলাতক রয়েছেন।

অভিযুক্তের বাবা ইসমাইল হোসেন ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল, তার মা ফোন করে তাকে এলাকায় এনেছে। এখন সে আমাকেও হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, ফারুকই আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিশি বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠে এবং কারও কথা শুনতে রাজি ছিল না। তা নিয়ে বাকবিতণ্ডার জেরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামীম মোহাম্মদ আফজাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তার আঘাতের স্থানে এক্স-রে করতে বলা হয়েছে। এক্স-রে রিপোর্ট দেখার পর ভেতরে গুলি আছে কি না তা নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গুলি সালিসি বৈঠক

সংশ্লিষ্ট সংবাদ: গুলি

১৮ আগস্ট ২০২৬
পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে গুলি  
১২ আগস্ট ২০২৬
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা
২৩ মে ২০২৬
শিল্পপতির বাড়ি লক্ষ্য করে ফের গুলি, নিরাপত্তাহীনতায় পরিবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সভাপতির দায়িত্ব নিয়েই সারাবিশ্বের জন্য কাজের অঙ্গীকার ড. খলিলুর রহমানের
  2. দায়িত্ব পালনের বিষয়ে জাতিসংঘের বাইরের কারও নির্দেশনা গ্রহণ করব না : খলিলুর রহমান
  3. জাতিসংঘের অধিবেশনের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান
  4. শতবর্ষী নুর মোহাম্মদের ১০ বছরের কারাদণ্ড, অতঃপর কারাগারে
  5. বন্দর হস্তান্তরে ‘সক্ষমতা নেই’ যুক্তি ৫৪ বছরের প্রতারণা : আনু মুহাম্মদ
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x