কেরানীগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল শনিবার (৪ জুলাই) কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের লসমনগঞ্জ এলাকায় কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ছোট ভাই আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
এনটিভির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি (অনলাইন) মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদক ও আরটিভির রিপোর্টার রাজু আহমেদ, এটিএন নিউজের রিপোর্টার আশিক নূর, এনপিবির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুম পারভেজ, কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) প্রতিনিধি রিফাত হোসেন, সময়ের কণ্ঠস্বরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক রাহাত হোসেন, সাংবাদিক ইমরান আল রাফি, সাংবাদিক তুষার আব্দুল্লাহ এবং সাংবাদিক তামিম।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এই বর্ণিল আয়োজনে অংশ নেন। অনুষ্ঠান শেষে এনটিভি এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাসুদ রানা, ঢাকা মহানগর ও জেলা (কেরানীগঞ্জ)