Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:০৬, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:০৬, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণমন্ত্রী
‘খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার’
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী
বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস : জাহিদ হোসেন
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি সবসময় ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাসী : সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:০৬, ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০২:০৬, ২৭ আগস্ট ২০২৬
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বুধবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভা মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির অগ্রগতির মূল শক্তি।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে কর্মীদের অংশগ্রহণে আরও শক্তিশালী করতে হবে। কর্মী সংখ্যা বৃদ্ধি এবং জন-সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে হবে। নেতাকর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সব পর্যায়ে দলীয় নেতাকর্মীদের প্রতি কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপি সবসময় সেবামূলক কাজের আগ্রহ নিয়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। সমাজের অসুস্থ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের খোঁজ-খবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ব্যাপারে নেতাকর্মীদের মানবিক ও নৈতিক দায়িত্ব নিতে হবে, যাতে সাধারণ মানুষ নির্দ্বিধায় বিএনপির প্রতি আস্থা রাখতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থক সবাইকে আন্তরিকভাবে জন-মানুষের সেবায় সমাজকল্যাণ মন্ত্রী কাজ করার আহ্বান জানান।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, আমন মৌসুমে ধান চাষে ব্যবহারের জন্য দেশে স্যারের পর্যাপ্ত মজুত রয়েছে। দিনাজপুর একটি খাদ্য শস্য উৎপাদনের জেলা হিসেবে সারা দেশে পরিচিতি রয়েছে। একটি অশুভ চক্র সারের সংকট সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সরকার সজাগ রয়েছে, আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে সার নিয়ে কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা কেলেঙ্কারি সৃষ্টি করতে না পারে।

সার নিয়ে যদি কোনো ডিলার বা অন্য কেউ ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেন।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, একটি উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু নিজের সন্তান নয়, প্রতিবেশীর সন্তানের শিক্ষার প্রতিও নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

সংশ্লিষ্ট সংবাদ: সমাজকল্যাণমন্ত্রী

২৬ আগস্ট ২০২৬
অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণমন্ত্রী
০৭ আগস্ট ২০২৬
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী
২৭ জুলাই ২০২৬
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অর্থ কেলেঙ্কারি এড়াতে সপরিবারে আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী
  3. কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  4. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ফ্লাইটে নারীর মৃত্যু, মাসকাটে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
  6. ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x