নড়াইলে উৎসাহ-উদ্দীপনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে উৎসাহ-উদ্দীপনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ছবি : এনটিভি
নড়াইলে উৎসাহ-উদ্দীপনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষ বিতরণ, মৎস্য অবমুক্তকরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরে পদার্পণের দিনটিকে স্মরণীয় করে রাখা হয়।
এ সময় নড়াইল প্রেসক্লাবের মিলায়াতন কক্ষে নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাব সহ-সভাপতি আজিজ মণ্ডল, নড়াইল প্রেসক্লাব সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এছাড়াও নড়াইল প্রেসক্লাবের অসংখ্য সংবাদকর্মী ও সমাজের নানা শ্রেণিপেশার মানুষেরাও এতে অংশ নেন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল