শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এনটিভি
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আজ শুক্রবার (৩ জুলাই) ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুরুতেই এনটিভির বিভিন্ন বিভাগের কর্মীরা পর্যায়ক্রমে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সকাল থেকেই শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই চ্যানেলকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।
আগত অতিথিরা বলেন, এনটিভি সবসময় দেশ ও মানুষের কথা বলে এসেছে। আগামীতেও সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস রেখে এগিয়ে যাবে—এনটিভির কাছে আমাদের এমনটাই প্রত্যাশা।
এনটিভিকে শুভেচ্ছা জানান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ভারতীয় দূতাবাস, ব্যবসায়ী মো. বুলবুল ইসলাম, এম আর এইচ সিকিউরিটি লিমিটেড, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, গ্লোবাল টিভি, মিডিয়া কনসালট্যান্ট লিমিটেড, আইএফআইসি ব্যাংক, এফসিবি বিটপি, আবুল খায়ের গ্রুপ, শর্ট বাই শর্ট, অল ব্রডকাস্ট কমিউনিটি, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা বিএনপির নেতৃবৃন্দ, কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, এনবিএসহ চ্যানেল আই ও চ্যানেল নাইন, ইউনিয়ন ইন্সুরেন্স, খান মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, রূপায়ণ গ্রুপ, হাবাস মিডিয়া বাংলাদেশ, প্রয়াত বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান, ডিরেক্টর গিল্ড বাংলাদেশ, নতুনধারা গ্রুপ, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কম, এসি গ্রুপ, সালাম স্টিল, এশিয়ান টিভি, ক্লোজআপ ওয়ান ২০১২, অভিনেত্রী কাজল, ওয়ালটন গ্রুপ, বঙ্গ মিডিয়া, এড সাইন মিডিয়া, ইসলামী ব্যাংক, নক্ষত্র ফাউন্ডেশন, সুইফট সলিউশন, পিএইচপি কুরআনের আলো, টপ অফ মাইন্ড, প্রচেষ্ট অ্যাড মিডিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, নিউজ স্টেশন, হাতিরঝিল থানা বিএনপি, রোমো করপোরেশন, মেরিন গ্রুপ, হানিফ এন্টারপ্রাইজ এন্ড মেক্সন, মডেল সিন্থিয়া, বাংলাদেশ সুশীল ফোরাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ডিরেক্টর আসিফ রাব্বানী, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, রোজা সিরামিক লিমিটেড, এফবিসিসিআই মহাসচিব, ইনসাফ আল বারাকাহ হাসপাতাল, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন, আশালয় হাউজিং লিমিটেড, এসআরএসজী ব্রডকাস্ট, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, শো টাইম মিউজিক এন্ড প্লে, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবি পার্টি, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সলাম।
আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারের মন্ত্রীগণ, স্পিকার, বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, কলাকুশলী ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

নিজস্ব প্রতিবেদক