কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ শুরু
ঢাকার নিম্ন আদালতের কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) কার্যকরী কমিটির ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) পুরান ঢাকার জজকোর্ট ভবনের নিচতলায় বেলা আড়াইটায় ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটার ৫৯ জন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম এনটিভি অনলাইনকে বলেন, বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সভাপতি ও সদস্য পদে নির্বাচন হচ্ছে। বাকি পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সভাপতি পদে জাকারিয়া হায়দার ও রায়হান মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে এম এ জলিল উজ্জ্বল, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মনসুর রিপন, মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিন্নবী বিপ্লব, জাকির হোসেন নির্বাচন করেছেন।
অন্যদিকে সিনিয়র সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি গাফফার হোসেন ইমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, কোষাধক্ষ এইচ এম মাসুম ও দপ্তর প্রচার সম্পাদক কে এম খায়রুল কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক