Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৪০, ২৯ জুন ২০২৬
আপডেট: ২১:৪৪, ২৯ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৪০, ২৯ জুন ২০২৬
আপডেট: ২১:৪৪, ২৯ জুন ২০২৬
আরও খবর
মকবুল হত্যা : সাবেক এমপি মনসুরসহ দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম
কুরিয়ার কর্মচারী রাজু হত্যা : সাবেক এমপি মোশতাক রিমান্ডে
সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
আ.লীগের সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন মমতাজ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৪০, ২৯ জুন ২০২৬
আপডেট: ২১:৪৪, ২৯ জুন ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২১:৪০, ২৯ জুন ২০২৬
আপডেট: ২১:৪৪, ২৯ জুন ২০২৬
মমতাজ বেগম। ফাইল ছবি

দুই হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (২৯ জুন) মমতাজের করা আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, ঢাকার কোতোয়ালি থানার একটি হত্যা মামলা এবং মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় মমতাজকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া মানিকগঞ্জের হরিরামপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায়ও তিনি জামিন পেয়েছেন।

পৃথক তিনটি মামলায় এর আগে জারি করা রুল মঞ্জুর করে আদালত এ জামিনের আদেশ দেন।

আইনজীবী সাজু জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে সোমবার তিনটি মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গত ১৫ জুন হাইকোর্ট রুল জারি করে মমতাজকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। তবে পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর চেম্বার আদালত আশুলিয়া থানার একটি হত্যা মামলা ও মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। ফলে এসব মামলার কারণে সাবেক এই সংসদ সদস্য এখনই কারামুক্তি পাচ্ছেন না।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১২ মে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

বর্তমানে ঢাকার বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মমতাজ বেগমের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

মমতাজ বেগম  সাবেক এমপি জামিন 
২৪ জুলাই ২০২৫
দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজ বেগমকে
৩০ জুন ২০২৫
সাবেক এমপি মমতাজসহ তিনজনকে নতুন মামলায় গ্রেপ্তার
০১ জুন ২০২৫
৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
২৭ মে ২০২৫
আবারও আদালতে মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
২২ মে ২০২৫
আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ
২২ মে ২০২৫
মানিকগঞ্জের আদালতে মমতাজ, ফের রিমান্ড চেয়েছে পু‌লিশ
১৭ মে ২০২৫
মমতাজকে জামিন না দিয়ে কারাগারে পাঠালেন আদালত
১৩ মে ২০২৫
মমতাজের রিমান্ড শুনানিতে যা হলো
১৩ মে ২০২৫
গানকে ব্যবহার করে মমতাজ স্বৈরাচার হাসিনাকে সহায়তা করেছেন : পিপি
১৩ মে ২০২৫
সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য
  2. ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : রাতে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. গুমের অপসংস্কৃতি চিরতরে বন্ধ করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. মসজিদ কমিটি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘরে অগ্নিসংযোগ
  5. গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
  6. সাবেক কর কমিশনার শ্যামলকে ৫ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x