Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:১০, ২৮ জুন ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৮ জুন ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:১০, ২৮ জুন ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৮ জুন ২০২৬
আরও খবর
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া হবে : আইআরজিসি
ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, রিমান্ডে চারজন
ইরানে বিয়েবাড়িতে মার্কিন বিমান হামলা, নিহত অন্তত ৪
ইরানের দুটি সরকারি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা : জাতিসংঘে বিচার চাইল ইরান

ডেইলি স্টারে হামলা : ২ দিনের রিমান্ডে আনোয়ার

আদালত প্রতিবেদক
১৮:১০, ২৮ জুন ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৮ জুন ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:১০, ২৮ জুন ২০২৬
আপডেট: ১৮:১৪, ২৮ জুন ২০২৬
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফাইল ছবি

দৈনিক ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার আনোয়ার হোসেনকে (৩৮) দুদিনের রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) জহিরুর ইসলাম আসামি আনোয়ারকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিকে দুদিন রিমান্ডের আদেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেনকে সংশ্লিষ্ট জেলার মামলায় গ্রেপ্তার করা হয়। এরপরে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় গত ২২ জুন তাকে তিন দিন রিমান্ডে নিতে আবেদন করা হয়। এরপরে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ।

এজাহারে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিয়ে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। তারা নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে ফেলে। এতে পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়। এতে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন।

হামলা ডেইলি স্টারে হামলা রিমান্ড

সংশ্লিষ্ট সংবাদ: হামলা

১৮ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক শ্রমিক লীগ নেতা কাশেম কারাগারে
২৬ জুলাই ২০২৬
রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
২৮ জুন ২০২৬
মাদ্রাসার কমিটি গঠনের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অন্তঃসত্ত্বা নারীদের জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  2. বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
  3. কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  4. সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
  5. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  6. আন্তর্জাতিক বাজার ও উৎপাদন ব্যয়ের ভিত্তিতেই সয়াবিনের দাম সমন্বয় : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x