Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
০১:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুন ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
০১:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুন ২০২৬
আরও খবর
খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
স্বপ্নের ঘরে তালা, তিন বছরেও জোটেনি বিদ্যুৎ-দলিল
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
রাশিয়া-উত্তর কোরিয়ার সীমান্তে প্রথম সড়ক সেতু চালু
অস্ত্র-গোলাবারুদসহ ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার

কয়রায় হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
০১:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুন ২০২৬
তরিকুল ইসলাম, খুলনা (কয়রা-সুন্দরবন-উপকূল)
০১:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ০১:০৬, ২৪ জুন ২০২৬
খুলনার কয়রায় এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন সড়কে হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ। ছবি : এনটিভি

খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ। দায়সারাভাবে কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

আজ মঙ্গলবার (২৩ জুন) প্রাইমকোড ছাড়া সড়কটিতে পিচ ঢালাই দেওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন কাজ ফেলে চলে যায়।

উপজেলার উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়ক এবং হড্ডা-বেদকাশী সড়ক পাঁকা করণের (কার্পেটিং) কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স। সড়ক দুটি নির্মাণে প্রায় দুই কোটি ৬৪ লাখ টাকা ব্যয় ধরা হয়। ২০২৪ সালের ৩ এপ্রিল কাজ শুরু হয়ে একই বছরের ১৪ নভেম্বর প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা। তবে মেয়াদের মধ্যে কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে প্রকল্পটি রিভাইস হয়ে হড্ডা-বেদকাশী সড়ক বাদ দিয়ে উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার পর্যন্ত এক কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য সময় বাড়ানো হয় এবং বরাদ্দ কমানো হয়। তবে অফিসে যেয়েও বর্ধিত সময় ও বরাদ্দের তথ্য পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০০ মিটারের মতো রাস্তায় পিচের ঢালাই দেওয়া হয়েছে। তার মধ্যে চারটি স্থানে হাতের টানেই উঠে যাচ্ছে পিচ। গাইডওয়ালের কয়েকটি স্থানে ফাটল ধরেছে। সেখানে আল আমিন, আশিক, আব্দুল হাইসহ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাদের অভিযোগ, সড়ক নির্মাণে পাথরের মিশ্রণে প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হচ্ছে না। দায়সারা প্রাইম কোড দিয়ে পিচ ঢালাই দেওয়া হচ্ছে। রাস্তার ওপরে পড়ে থাকা ময়লা অপসারণ করা হয়নি। ফলে এক সপ্তাহ আগের ঢালাইও হাতের টানে উঠে আসছে। এ ছাড়া কাজ সম্পন্ন হওয়ার আগেই প্রকল্পের আওতায় নির্মিত গাইডওয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে নির্মাণকাজের মান নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই সড়কের পিচ উঠে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এ বিষয়ে কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, বিটুমিনের রাস্তা অন্তত সাত দিন সময় না গেলে পুরোপুরি জমাট বাঁধে না। আমাদের উপস্থিতিতে কিছু অংশে প্রাইমকোড করা হয়েছিল। পরে ঠিকাদারের লোকজন কিছু অংশে প্রাইমকোড করে, সেখানে পরিমাণে কম দেওয়া হয়। সেসব স্থানে পুনরায় প্রাইমকোড করে ঢালাই দেওয়ার কথা রয়েছে। জুন ক্লোজিংয়ের ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি, অন্য একজনকে পাঠিয়েছিলাম।

প্রকল্প এলাকায় সাইনবোর্ড না থাকার বিষয়ে আফজাল হোসেন বলেন, সব প্রকল্পে সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা থাকে না।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ তদারককারী হাসান বলেন, ঠিকমতো প্রাইম কোড করা হয়েছিল, তবে বৃষ্টির কারণে কিছু অংশ ধুয়ে গেছে। আমরা ১৮ মাইল এলাকার প্ল্যান্ট থেকে মিশ্রণ এনে কাজ করছি। প্রয়োজনীয় সরবরাহ সবসময় পাওয়া যায় না। আজ দুই গাড়ি মিশ্রণ পাওয়ায় সেটা দিয়ে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হই। যেসব স্থানে ত্রুটি হয়েছে, সেগুলো সমাধান করে দেওয়া হবে।

খুলনা উঠে যাচ্ছে সড়ক
২৮ আগস্ট ২০২৬
অপহরণ-খুনের মামলার ভুক্তভোগী ঢাকায় জীবিত উদ্ধার
২৬ আগস্ট ২০২৬
কুকুর মাটি খুঁড়ে পেলো মানুষের কাটা পা, উদ্ধার করল পুলিশ
২১ আগস্ট ২০২৬
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
৩১ জুলাই ২০২৬
যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরিচ্যুত
৩১ জুলাই ২০২৬
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
৩০ জুলাই ২০২৬
খুলনা মহানগর পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
২৮ জুলাই ২০২৬
খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
২৩ জুলাই ২০২৬
গরুর মাংস রান্না করতেই হলো সবুজ, কড়াই নিয়ে থানায়
২০ জুলাই ২০২৬
মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ সড়কে, মায়ের পর আদালতে যা বললেন বাবা
১৪ জুলাই ২০২৬
‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাভারে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই
  2. দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির
  3. চাঁদপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, গুরুতর আহত ৪
  4. বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর
  5. আওয়ামীপন্থী ভুয়া খবরের এআইনির্ভর নেটওয়ার্ক বন্ধ করল অ্যানথ্রপিক
  6. অস্তিত্বহীন ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের মুখোমুখী ইউপি সচিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x