Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
০৯:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৩ জুন ২০২৬
জাহিদুর রহমান
০৯:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৩ জুন ২০২৬
আরও খবর
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ সহায়তা থেকে বাদ যাবে না : ইকবাল হোসেইন
অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মাহদী আমিন
তাইওয়ান, জাপানে আঘাত হেনে ‘বাভি’ এগোচ্ছে চীনের দিকে
এনটিভির প্রশ্নে মন্ত্রীর সায়

‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে

জাহিদুর রহমান
০৯:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৩ জুন ২০২৬
জাহিদুর রহমান
০৯:৪০, ২৩ জুন ২০২৬
আপডেট: ১৪:১৯, ২৩ জুন ২০২৬

দেশে-বিদেশে আলোচনার জন্ম দেওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত অ্যালবিনো মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায থেকে এবার সরিয়ে নেওয়া হয়েছে। বৈজ্ঞানিক গবেষণার জন্য স্থানান্তর করা হয়েছে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই)।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মহিষটির তত্ত্বাবধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিএলআরআই ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে।

গৌতম কুমার দেব জানান, বর্তমানে মহিষটিকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ সময় প্রাণীটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে এবং বাইরের লোকজনের প্রবেশাধিকার সীমিত থাকবে।

ড. গৌতম কুমার দেব বলেন, মহিষটিকে কৃত্রিম খাবারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণে হৃষ্টপুষ্ট করা হয়েছিল। তাকে বর্তমানে সুষম খাবার দেওয়া হচ্ছে। জাত উন্নয়নসংক্রান্ত গবেষণার জন্য মহিষটির জিনগত বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা এবং প্রজনন সক্ষমতা নিয়ে গবেষণা করা হবে। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে এবং কোয়ারেন্টিন শেষে গবেষণার বিভিন্ন কার্যক্রম শুরু হবে। মহিষটিকে স্থায়ীভাবে বিএলআরআইয়েই রাখা হবে।

গত ১৬ জুন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ -শীর্ষক উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালার যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সেখানে মন্ত্রণালয়ের সচিব ও ইনস্টিটিউটের মহাপরিচালকের উপস্থিতিতে জাতীয় চিড়িয়াখানায় থাকা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত অ্যালবিনো মহিষটির পরিস্থিতি তুলে ধরে সেটিকে গবেষণা জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটকে হস্তান্তর করা যায় কিনা সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করেন এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। মন্ত্রী জানান, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর পাঁচ দিনের মাথায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা থেকে সরিয়ে দেওয়া হয়।

আলোচিত ধবল মহিষটির জন্ম ও লালন-পালন হয়েছিল নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে। খামারটির মালিক জিয়াউদ্দিন মৃধা। চলতি বছরের ঈদুল আজহার আগে পুরান ঢাকার জিন্দাবাহার এলাকার বাসিন্দা মনিরুজ্জামান কোরবানির উদ্দেশ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি কিনেছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোচনার কেন্দ্রে চলে আসে। পরে নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেয়। সংশ্লিষ্ট নির্দেশনার পর সেটিকে কেরানীগঞ্জ থানায় রাখা হয় এবং পরে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

সেখানে ‘ডোনাল্ড ট্রাম্প’ ইস্যুতে মহিষটি ঘিরে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চিড়িয়াখানায় মহিষটির পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়। শুধু বানান ভুল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে বহাল রাখা নিয়েও আপত্তি ওঠে। পরে অবশ্য ফলক পরিবর্তন করে মহিষটির নাম ‘সাদা মহিষ’ হিসেবে প্রদর্শন করা শুরু হয়।

ডোনাল্ড ট্রাম্প প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট সাভার ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১০ জুলাই ২০২৬
যুদ্ধবিরতি ‘শেষ’ বললেও ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সম্মতি
০৯ জুলাই ২০২৬
ট্রাম্পের ভুল : ইরানের পরিবর্তে বললেন জাপানের নাম!
০৮ জুলাই ২০২৬
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকাতে ঝুম বৃষ্টি, থাকবে কতক্ষণ?
  2. সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
  3. শিক্ষায় বিনিয়োগ হচ্ছে দেশের ভবিষ্যতের বিনিয়োগ : ভূমিমন্ত্রী
  4. ভারি বৃষ্টি কতদিন থাকবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান
  6. ২০০ ফুট উঁচু থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x