Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৯ জুন ২০২৬
আরও খবর
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময়
পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ-মালদ্বীপ যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ
বাজেটে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতায় গুরুত্ব দিতে হবে : বিআইডিএস মহাপরিচালক
জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা
মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য হুমকি : ডব্লিউটিও প্রধান

জলবায়ু-সহিষ্ণুতার অগ্রাধিকারে শীর্ষে অবকাঠামো, খাদ্য নিরাপত্তা ও পানিসম্পদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৭, ১৯ জুন ২০২৬

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), কৃষি মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে সহনশীলতা কার্যক্রমের প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের জলবায়ু সম্পর্কিত মোট ব্যয়ের ৫৩ শতাংশের বেশি বরাদ্দ রয়েছে এই তিন দপ্তরের জন্য।

বাজেট নথি অনুযায়ী, মোট ৫১ হাজার ৭৪৬ কোটি টাকার জলবায়ু বরাদ্দের সিংহভাগই এই তিন দপ্তরের মাধ্যমে অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধি কর্মসূচিতে ব্যয় করা হবে। এটি জনগণ, খাদ্য ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সরকারের ধারাবাহিক অগ্রাধিকারকে তুলে ধরে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জলবায়ু অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে জলবায়ু ঝুঁকি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চ্যালেঞ্জ একই সঙ্গে সামনে এসেছে।

অর্থমন্ত্রী বলেন, ‘এ প্রেক্ষাপটে জলবায়ু অর্থায়ন শুধু সহায়তার উৎস নয়; এটি সহনশীলতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অনুঘটকও।’

স্থানীয় সরকার বিভাগকে জলবায়ু-সম্পর্কিত কার্যক্রমের জন্য ১১ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা সবগুলো মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ। বিভাগের মোট বাজেটের ২৭.৮৮ শতাংশই জলবায়ু খাতে ব্যয় করা হবে।

স্থানীয় পর্যায়ের অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, পানি নিষ্কাশন উন্নয়নে খাল খনন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতে কাজ করছে বিভাগটি।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয় জলবায়ু কর্মসূচির জন্য ১০ হাজার ৬২৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে, যা মন্ত্রণালয়ের মোট বাজেটের ৩৬.৭৮ শতাংশ। এই বরাদ্দের আওতায় লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল জাতের ফসল- যেমন ব্রি ধান-৬৭ উদ্ভাবনের পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রণালয়টির বরাদ্দের ৯৫ শতাংশের বেশি ব্যয় হচ্ছে খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতে। এতে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে কৃষি উৎপাদন ধরে রাখার অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে জলবায়ু-সংশ্লিষ্ট ব্যয় মন্ত্রণালয়ের মোট বাজেটের ৫৫.৩১ শতাংশ, যা সব মন্ত্রণালয়ের মধ্যে অনুপাতে সর্বোচ্চ।

নদীভাঙন প্রতিরোধ, বন্যা ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার ও লবণাক্ততা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে অবকাঠামোভিত্তিক অভিযোজন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে মন্ত্রণালয়টি।

এ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে নৌপথের নাব্যতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি জলবায়ুজনিত পানি-সম্পর্কিত ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা জোরদার করা হবে। বাজেটের এসব অগ্রাধিকার সামগ্রিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের কৌশলগত দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটটি ১০টি কৌশলগত অগ্রাধিকারের ওপর ভিত্তি করে তৈরি। যার মধ্যে জীবন, প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে সুরক্ষা দেওয়া এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ, জলবায়ু-সহনশীল ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা এর লক্ষ্য।’

সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম মূল লক্ষ্য।

অর্থমন্ত্রী আরও বলেন, জলবায়ু বাজেট দেশের চ্যালেঞ্জ এবং ‘জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার’-উভয়ই প্রতিফলিত হয়েছে।

এলজিডি, কৃষি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মিলিত এই বিনিয়োগ থেকে স্পষ্ট বোঝা যায় যে, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সহনশীলতা কৌশল স্থানীয় অবকাঠামো জোরদার করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

জলবায়ু সহিষ্ণুতা শীর্ষে অবকাঠামো খাদ্য নিরাপত্তা

সংশ্লিষ্ট সংবাদ: জলবায়ু

১১ ডিসেম্বর ২০২৫
জলবায়ু অর্থায়ন বিষয়ে উচ্চপর্যায়ের পরামর্শ সভা
১০ নভেম্বর ২০২৫
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন
২৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে : ডেনিশ রাষ্ট্রদূত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. এখনো নিজেকে আমি এনটিভির একজন সদস্য মনে করি : অঞ্জন চৌধুরী
  4. সবার অবদানকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই : ব্যারিস্টার ফুয়াদ
  5. আগামীতেও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে এনটিভি : মোসাদ্দেক আলী
  6. কেক কেটে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤